০২:১২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আলফাডাঙ্গায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য নারীদের সংবর্ধনা

ফরিদপুর জেলা থেকে

ফরিদপুরের আলফাডাঙ্গায় বেগম রোকেয়া দিবস–২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও অদম্য নারী সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে এই অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিফাত নূর মৌসুমী। উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কমিটির সদস্য এস এম মাছুদুল হাসান ও উপজেলা মৎস্য কর্মকর্তা তরুণ বসু।

বক্তারা বলেন, বেগম রোকেয়া ছিলেন নারী জাগরণের পথপ্রদর্শক। তাঁর সংগ্রাম ও দৃষ্টিভঙ্গিই আজকের নারীর অগ্রযাত্রার ভিত্তি গড়ে দিয়েছে।

সমাজ উন্নয়নে বিশেষ অবদান ও অদম্য মানসিক শক্তির স্বীকৃতি হিসেবে তিন নারীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সম্মাননা পান—

মোসাঃ স্বপ্না বেগম (সমাজ উন্নয়ন ক্যাটাগরি)

তাহমিনা বেগম (নির্যাতন থেকে ঘুরে দাঁড়ানো ক্যাটাগরি)

রওশন আরা বেগম (সফল জননী ক্যাটাগরি)

বক্তারা বলেন—“অদম্য নারী পুরস্কার প্রাপ্তরা দেখিয়ে দিয়েছেন, আত্মবিশ্বাস ও দৃঢ় মনোবল থাকলে যেকোনো প্রতিকূলতা জয় করা যায়।”

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারজানা আক্তার সোনিয়া।
আয়োজকদের মতে, নারীর অধিকার, অগ্রগতি ও সামাজিক সচেতনতা বৃদ্ধিই এমন আয়োজনের মূল উদ্দেশ্য

Tag :
এখন আলোচনায়

আজ জাপানের বিপক্ষে ব্রাজিল জিতবে কি না? যা বলছে সুপার কম্পিউটার

আলফাডাঙ্গায় বেগম রোকেয়া দিবস উপলক্ষে অদম্য নারীদের সংবর্ধনা

আপডেট সময় : ০৫:০৯:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫