০৬:৩০ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঈশ্বরদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে ২৪ কেজি গাঁজাসহ আটক ১

ষ্টাফ রিপোর্টার:

পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে আব্দুল হামিদ (৩৯) নামের এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। ২ এপ্রিল রোববার রাতে ঈশ্বরদীর দাশুড়িয়া রেলগেট এলাকা থেকে ২৪ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। আটক আব্দুল হামিদ কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার ধানি পাগলা হিরাকুঠি গ্রামের আজগর আলীর ছেলে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, পাবনা খ সার্কেলের ঈশ্বরদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে বিভাগীয় স্টাফসহ সঙ্গীয় ফোর্স নিয়ে রোববার রাত ১১ টার দিকে দাশুড়িয়া রেলগেট এলাকায় অভিযান চালানো হয়। এসময় একটি পিকআপ ভ্যানের গতিরোধ করে তল্লাশী চালিয়ে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। সেই সাথে আটক করা হয় আব্দুল হামিদকে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ আব্দুল হামিদকে ঈশ্বরদী থানায় সোপর্দ করা হয়েছে।

ঈশ্বরদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, আব্দুল হামিদ একজন মাদক কারবারি। রোববার রাতে গোপণ সংবাদের ভিত্তিতে জানতে পারি মাদকের একটি বড় চালান পাচার হচ্ছে। রাত ১১ টার দিকে অভিযান চালিয়ে ২৪ কেজি গাঁজাসহ আব্দুল হামিদ নামের এক মাদক কারবারিকে আটক করা হয়।

Tag :
এখন আলোচনায়

চুয়াডাঙ্গায় ভ্যান চালক পেলো  মোটরসাইকেল পুরস্কার

ঈশ্বরদীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযানে ২৪ কেজি গাঁজাসহ আটক ১

আপডেট সময় : ১২:১২:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ এপ্রিল ২০২৩