০৩:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বীরগঞ্জে আমেরিকা ডেন্টাল অর্থডন্টিক্স-এর উদ্বোধন

দিনাজপুরের বীরগঞ্জে আধুনিক দন্ত চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে আমেরিকা ডেন্টাল অর্থডন্টিক্স-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) বীরগঞ্জ পৌর শহরের তাজমহল মোড়স্থ দত্ত প্লাজার ২য় তলায় প্রতিষ্ঠানের উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠানটিতে দাঁতের বিভিন্ন জটিল ও বিশেষায়িত চিকিৎসা সেবা প্রদান করা হবে। এখানে অভিজ্ঞ দন্ত চিকিৎসক ডা. মুনিরুজ্জামান মুনির রোগীদের চিকিৎসা সেবা দেবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব ডা. মো. মাহমুদুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমিতির কার্যকরী সদস্য মুহা. মোসাদ্দেক হোসাইন এবং বাংলাদেশ ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন (ফারিয়া) বীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. রশিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব ডা. মো. মাহমুদুল হক বলেন,বর্তমান সময়ে দাঁতের রোগ ও মুখগহ্বরের বিভিন্ন সমস্যা মানুষের জন্য বড় একটি স্বাস্থ্যঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। বীরগঞ্জে আধুনিক প্রযুক্তিনির্ভর দন্ত চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠিত হওয়ায় সাধারণ মানুষ উন্নত চিকিৎসা সেবা গ্রহণের সুযোগ পাবে। আমি প্রতিষ্ঠানটির সার্বিক সফলতা কামনা করছি।

বিশেষ অতিথি মুহা. মোসাদ্দেক হোসাইন বলেন, চিকিৎসা সেবার মান উন্নয়নের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে। আমেরিকা ডেন্টাল অর্থডন্টিক্স সেই লক্ষ্য নিয়ে কাজ করবে বলে আমি বিশ্বাস করি।
অপর বিশেষ অতিথি মো. রশিদুল ইসলাম বলেন, বীরগঞ্জে স্বাস্থ্যসেবার পরিধি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই প্রতিষ্ঠান দাঁতের চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং রোগীদের মানসম্মত সেবা নিশ্চিত করবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন প্রতিষ্ঠানের চিকিৎসক ডা. মুনিরুজ্জামান মুনির। তিনি বলেন, রোগীদের সর্বোচ্চ আন্তরিকতা, আধুনিক প্রযুক্তি এবং সঠিক চিকিৎসা প্রদানের মাধ্যমে উন্নত দন্তসেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। বীরগঞ্জের মানুষকে মানসম্মত চিকিৎসা সেবা দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। শেষে দেশ ও জাতির কল্যাণ এবং প্রতিষ্ঠানের সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব হারুনুর রশিদ।

Tag :
এখন আলোচনায়

চুয়াডাঙ্গায় ভ্যান চালক পেলো  মোটরসাইকেল পুরস্কার

বীরগঞ্জে আমেরিকা ডেন্টাল অর্থডন্টিক্স-এর উদ্বোধন

আপডেট সময় : ০২:০৬:০২ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬