১১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নালিতাবাড়ীতে অটো চালকের বাড়িতে চুরির ঘটনায় ১ যুবক গ্রেপ্তার

শেরপুরের নালিতাবাড়ীতে অটোরিকশাচালকের বাড়ি থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরির ঘটনায় সোহান (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে তাকে শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে বুধবার (২১ অক্টোবর) রাতে উপজেলার নয়াবিল ইউনিয়নের মানিকচাঁদ পাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সোহান ওই গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, গত ৭ জুলাই বিকেলে উপজেলার নন্নী ইউনিয়নের কয়ড়াকুড়ি গ্রামের অটোরিকশাচালক খলিলুর রহমান পরিবারের সদস্যদের নিয়ে পাশ্ববর্তী ভটপুর গ্রামে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। পরে তারা রাতে বাড়ি ফিরে এসে ঘরের প্লাস্টিকের ওয়্যারড্রোবে রাখা এক জোড়া স্বর্ণের কানের দুল ও নগদ ২০ হাজার টাকা চুরি যাওয়ার বিষয়টি টের পায়।

এদিকে, ঘটনাটি জানাজানি হলে সোহান প্রকাশ্যে চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। তবে পরে সে একেক সময় একেক ব্যক্তির নাম বলায় ঘটনা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। একপর্যায়ে খলিলুর রহমানের প্রতিবেশী স্যানিটারি ও বৈদ্যুতিক মিস্ত্রি মুক্তার হোসেনের নামও বলে সোহান।

স্থানীয়দের অভিযোগ, এই ঘটনাকে কেন্দ্র করে একটি চক্র মুক্তারকে দায়ী করে চাপ প্রয়োগ করতে থাকে। ভুক্তভোগীকে প্রতিকার পাইয়ে দেওয়ার কথা বলে তার কাছ থেকে নানা সুবিধা নেওয়া এবং ক্ষতিপূরণ আদায়ের ক্ষেত্রে কমিশনে টাকা নেওয়ার চুক্তির অভিযোগও উঠে। এতে প্রকৃত চোর শনাক্তের বিষয়টি জটিল হয়ে পড়ে।

জানাগেছে, সোহান এক সময় মুক্তারের সহযোগী হিসেবে তার সাথে মিস্ত্রিরির কাজ করত। টাকা লেনদেন নিয়ে তাদের মধ্যে বিরোধ থাকায় মুক্তারকে ফাঁসাতে সোহান চুরির ঘটনায় তার নাম জড়িয়েছে বলে স্থানীয়দের দাবি।

এ ব্যাপারে নালিতাবাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আফসান আল আলম সাংবাদিকদের জানান, তদন্তের মাধ্যমে প্রকৃত দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখানে উদ্দেশ্য প্রণোদিতভাবে কাউকে জড়ানো হয়ে থাকলে তাকে হয়রানি করা হবে না।

Tag :
এখন আলোচনায়

নালিতাবাড়ীতে অটো চালকের বাড়িতে চুরির ঘটনায় ১ যুবক গ্রেপ্তার

নালিতাবাড়ীতে অটো চালকের বাড়িতে চুরির ঘটনায় ১ যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ১১:৩২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬