০৩:২৪ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে দুই আইসক্রিম কারখানায় ৮০ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন এবং খাদ্য নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগে দুইটি আইসক্রিম কারখানাকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে কারখানাগুলোতে সংরক্ষিত বিপুল পরিমাণ নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ আইসক্রিম জব্দ করে ধ্বংস করা হয়েছে।

জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ-এর ঝিনাইদহ জেলা কার্যালয়ের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল শৈলকুপা উপজেলার ভাটই বাজার এবং ঝিনাইদহ সদর উপজেলার মধুপুর চৌরাস্তা এলাকায় অবস্থিত আইসক্রিম প্রস্তুতকারী কারখানাগুলোতে এ অভিযান পরিচালনা করে।

জেলা প্রশাসনের পক্ষে অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পক্ষে সার্বিক সমন্বয় করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সাধন সরকার।

অভিযানকালে কারখানাগুলোতে অনুমোদনহীন সবুজ ও কমলা রঙের রাসায়নিক উপাদান, ফাঙ্গাসযুক্ত ও নোংরা বাদামের গুঁড়া, অপরিষ্কার পানি, দুধের মধ্যে তেলাপোকা ও মাছির উপস্থিতি, ফ্রিজে সংরক্ষিত মেয়াদোত্তীর্ণ ও দুর্গন্ধযুক্ত আইসক্রিম, মেয়াদবিহীন মোড়কীকরণ সামগ্রী, লেমন ফ্লেভার, সাইট্রিক অ্যাসিড এবং আইসক্রিম ঘন করার জন্য ব্যবহৃত অজ্ঞাত পাউডার পাওয়া যায়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, উদ্ধারকৃত উপাদানগুলো শিশুস্বাস্থ্যসহ জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এসব উপাদান দীর্ঘমেয়াদে কিডনি, লিভার ও হৃদরোগসহ বিভিন্ন জটিল স্বাস্থ্যসমস্যার কারণ হতে পারে।

অভিযান চলাকালে কারখানার প্রায় ১০টি ফ্রিজে সংরক্ষিত বিপুল পরিমাণ আইসক্রিম জনসম্মুখে ধ্বংস করা হয়। এছাড়া বিভিন্ন অনিয়মের দায়ে দুইটি প্রতিষ্ঠানকে যথাক্রমে ৫০ হাজার ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে জেলা প্রশাসন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এবং পুলিশের সদস্যরা অংশ নেন। জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

Tag :
এখন আলোচনায়

চুয়াডাঙ্গায় ভ্যান চালক পেলো  মোটরসাইকেল পুরস্কার

ঝিনাইদহে দুই আইসক্রিম কারখানায় ৮০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০২:১০:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬