০২:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কোটচাঁদপুর পৌরসভায় নতুন মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা

ঝিনাইদহের ঐতিহ্যবাহী কোটচাঁদপুর পৌরসভার শিক্ষার মান উন্নয়ন নিয়ে অভিভাবকদের উদ্বেগ দিন দিন বাড়ছে। ক্রমবর্ধমান শিক্ষার্থী সংখ্যা, বিদ্যমান প্রতিষ্ঠানে আসন সংকট এবং সরকারি কোটার সীমাবদ্ধতার কারণে নতুন একটি মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার দাবি এখন সময়ের দাবি হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে স্থানীয় শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেল ৪টায় কোটচাঁদপুর পৌর পাঠাগার মিলনায়তনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, পৌর এলাকায় শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার গুণগত মান ধরে রাখতে নতুন বিদ্যালয় স্থাপন অপরিহার্য। এসময় নতুন বিদ্যালয়ের সম্ভাব্য স্থান, নামকরণ এবং সার্বিক কাঠামো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, সহসভাপতি লিয়াকত আলী ও ফারুক হোসেন খোকন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর আমির ও কামিল মাদ্রাসার মুহাদ্দিস আব্দুল কাইয়ুমসহ পৌরসভার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংস্কৃতিক সংগঠক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।মতবিনিময় সভার সভাপতিত্ব করেন কোটচাঁদপুর পৌরসভার সাবেক মেয়র সালাউদ্দিন বুলবুল সিডল। সঞ্চালনা করেন বলুহর শেখ মুজাফফর হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিয়ার রহমান। বক্তারা একযোগে বলেন, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা ও মেধা বিকাশের সুস্থ পরিবেশ গড়তে অভিভাবক–শিক্ষক–প্রশাসনকে একসঙ্গে কাজ করতে হবে। পাশাপাশি দ্রুতই নতুন মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের দাবি জানান তারা। অভিভাবকরা আশা প্রকাশ করেছেন, এ ধরনের সমন্বিত আলোচনা ভবিষ্যতে কোটচাঁদপুর পৌর এলাকার শিক্ষার মান আরও উন্নত করবে এবং নতুন উচ্চতায় পৌঁছে দেবে।

Tag :
এখন আলোচনায়

কোটচাঁদপুর পৌরসভায় নতুন মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা

আপডেট সময় : ০৯:০৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫