
চুয়াডাঙ্গার জীবননগর প্রেসক্লাবের ২ বছর মেয়াদী নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৫ই ডিসেম্বর) দুপুরে প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভায় আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ১১ সদস্যবিশিষ্ট এই নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে ফয়সাল মাহতাব মানিককে সভাপতি এবং রিপন হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
আজ ৫ ডিসেম্বর ২০২৫ শুক্রবার দুপুরে জীবননগর প্রেসক্লাবের আহ্বায়ক রিপন হোসেনের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক আসিম সাঈদের সঞ্চালনায় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
এরপর সাপ্তাহিক জীবননগর বার্তার সম্পাদক ও প্রকাশক শামসুল আলম আনুষ্ঠানিকভাবে ১১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন।
নতুন ২ বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটিতে যারা স্থান পেয়েছেন:
সভাপতি: ফয়সাল মাহতাব মানিক
সহ-সভাপতি: শেখ শহিদুল ইসলাম
সাধারণ সম্পাদক: রিপন হোসেন
সহ-সম্পাদক: মোস্তাফিজুর রহমান
অর্থ সম্পাদক: জাহিদুল ইসলাম কাজল
দপ্তর সম্পাদক: আমিনুর রহমান নয়ন
প্রচার ও প্রকাশনা সম্পাদক: অ্যাড. আশিকুর রহমান রাজ
সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক: মনিরুজ্জামান রিপন
নির্বাহী সদস্য: শামসুল আলম, আতিয়ার রহমান, ও মোহাম্মদ আব্দুল্লাহকমিটি ঘোষণার এই গুরুত্বপূর্ণ সভায় প্রেসক্লাবের সাবেক ও বর্তমান সদস্যসহ বিশিষ্ট সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এসময় উপস্থিত ছিলেন:
প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দীন জোয়াদ
সিনিয়র সাংবাদিক আবজালুর রহমান ধীরুপ্রেসক্লাবের সদস্য ডিএম মতিয়ার রহমান, আহাম্মদ সগীর, আজিজুর রহমান, হাসান ইমাম, ফেরদৌস ওয়াহিদ, ওমর ফারুক, সজীব হোসেন, আল আমিন মোল্লা, আবু বকর সিদ্দিক, রফিকুল ইসলাম, তারিকুর রহমান, এমআই আতিয়ার, ইয়াসিন উল্লাহ, আব্দুল হাকিম, রফিকুল ইসলাম রফিক শাহ, অনিক সিদ্দিকী তন্ময় প্রমুখ।
নতুন এই কমিটি জীবননগর প্রেসক্লাবের মর্যাদা ও কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে উপস্থিত সকলে আশাবাদ ব্যক্ত করেন।
মোঃ নাঈম উদ্দীন স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা। 


















