
দামুড়হুদায় মৎস্য অধিদপ্তরের আওতায় ২০২৫ – ২৬ অর্থ বছরে উপজেলার মাছ চাষীদের নিয়ে মাছের স্বাস্থ্য ব্যবস্থাপনা, মাছ ও চিংড়ির রোগ বালাই, প্রতিকার ও মাছের নার্সারি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিকণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০ টার সময় ” আমিষেই শক্তি, আমিষেই মুক্তি ” এই স্লোগানকে সামনে রেখে উপজেলা কৃষি অফিসের মিলায়তনে উপজেলা মৎস দপ্তরের আয়োজনে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা বিল্লাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা ফরহাদুর রেজা এসময় তিনি বলেন আমরা মাছে ভাতে বাঙালি। মাছ আমাদের আমিষের একটা অংশ যোগান দেয়, তাই বেশি করে মাছ উৎপাদন করতে হবে। এছাড়াও তিনি সমন্বিত মৎস্য উৎপাদন ব্যবস্থাপনা, খাবার ব্যবস্থাপনা, রোগ বালাই ও প্রতিকার ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
সিনিয়র সহকারী পরিচালক সরোজ কুমার মিস্ত্রি।প্রশিক্ষনে উপজেলার ৪০ জন মাছ চাষী অংশ করে
প্রশিক্ষণ কর্মসূচির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা ফারুক মহলদার।
দামুড়হুদা অফিস: 



















