০২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অগ্নিকাণ্ড প্রতিরোধে সরকারের ৫ নির্দেশনা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৪০:৪৮ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫
  • ৬৭ Time View

অগ্নিকাণ্ড প্রতিরোধে সরকারের পক্ষ থেকে ৫টি নির্দেশনা দিয়েছে গণপূর্ত মন্ত্রণালয়। সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের পরিপ্রেক্ষিতে সম্প্রতি এ নির্দেশনা দিয়ে দফতর-সংস্থাগুলোর কাছে চিঠি পাঠিয়েছে গণপূর্ত মন্ত্রণালয়।

গণপূর্ত মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়েছে, দেশের প্রশাসনিক কেন্দ্র বাংলাদেশ সচিবালয়সহ সারা দেশে হঠাৎ আগুনের ঘটনা বেড়ে গেছে। এর পরিপ্রেক্ষিতে দফতর-সংস্থাগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি হয়ে পড়েছে। এ অবস্থায় পাঁচ দফা নির্দেশনা প্রতিপালনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে চিঠিতে।

নির্দেশনাগুলো হলো-

১. দায়িত্বরত নিরাপত্তারক্ষীদের টহল অধিকতর জোরদার করতে হবে। সন্দেহজনক কিছু পরিলক্ষিত হলে তাৎক্ষণিক নিরাপত্তার দায়িত্বে কর্মরতদের অবগত করতে হবে।
২. অফিস প্রধানরা অফিস ত্যাগের আগে আবশ্যিকভাবে দফতরের সব বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে নিরাপত্তা নিশ্চিত করে যথাসময়ে অফিস ত্যাগ করবেন।
৩. কর্মরত নৈশপ্রহরীরা ভবনের মধ্যে ও চারপাশে সার্বক্ষণিক টহলে থাকবেন।
৪. সব অফিসের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা ব্যবস্থা নেবেন।
৫. কোনও কর্মকর্তা-কর্মচারীর গাফিলতির কারণে কোনও দুর্ঘটনা ঘটলে তা ব্যক্তিগত দায় হিসেবে বিবেচিত হবে।

উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর দিনগত রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে ভয়াাবহ অগ্নিকাণ্ড হয়। আগুনে ভবনের চারটি তলা পুড়ে যায়। আগুনের ঘটনা তদন্তে গঠিত কমিটি প্রাথমিক প্রতিবেদনে জানিয়েছে, বৈদ্যুতিক ‘লুজ কানেকশন’ থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত।

এখন আলোচনায়

লালমনিরহাটে বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত

অগ্নিকাণ্ড প্রতিরোধে সরকারের ৫ নির্দেশনা

আপডেট সময় : ০৯:৪০:৪৮ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২৫