০৯:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় হাদিউর রহমান হৃত্তিক (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মারাত্মক আহত হয়েছেন জনি (৩০) নামের আরেক যুবক। বুধবার (১০ জুলাই) রাত দেড়টার দিকে দর্শনা থানার বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজ সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাদিউর রহমান তিতুদহ ইউনিয়নের বলদিয়া গ্রামের বিশ্বাস পাড়ার শান্তি বিশ্বাসের ছেলে। তিনি স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন। আর আহত জনি একই ইউনিয়নের বড়শলুয়া দাসপাড়ার আব্দুল জলিলের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা।

পরিবারের সদস্যরা জানান, হাদিউর রহমান ও জনি দুই বন্ধু মঙ্গলবার (০৯ জুলাই) সন্ধ্যায় মোটরসাইকেলে ঘুরতে বের হন। মধ্যরাতে বাড়ি ফেরার পথে দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক হাদিউর রহমানকে মৃত ঘোষণা করেন। স্থানীয়রা ধারণা করছেন, দুই বন্ধু মদ্যপ অবস্থায় দ্রুতগতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। সেই কারণে হয়ত নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগেছে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. হাসানুজ্জামান জানান, পরীক্ষা-নিরীক্ষা করে আমরা হাদিউর রহমানকে মৃত অবস্থায় পেয়েছি। হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। আহত জনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, মধ্যরাতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় একজন নিহত হয়েছেন। লাশ বর্তমানে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাটে বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

আপডেট সময় : ০৬:৫৯:৩৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুলাই ২০২৪