
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার হাতিভাঙ্গা গ্রামে এক সন্তানের জননী মামীর সাথে আপত্তিকর অবস্থায় ভাগ্নের সাথে ধরা পড়ার ঘটনা ঘটেছে। এতে করে স্বামী স্ত্রী উভয়ে যৌথ তালাক প্রদান করে। গত শুক্রবার (২১ জুন) গভীর রাতে ঘটে এ ঘটনা। শনিবার (২২) সকালে গ্রাম্য সালিশের মাধ্যমে তালাক হয়।স্থানীয় সুত্রে জানা গেছে, হাতিভাঙ্গা গ্রামের মিঠুনের স্ত্রী জুলেখার (২৭) সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে একই গ্রামের সহিদুলের ছেলে গ্রাম সম্পর্কের ভাগ্নে বিপ্লব (২০)। মন দেওয়া নেওয়ার এক পর্যায়ে তারা বিভিন্ন জায়গায় অবাধে মেলামেশা করতে থাকে। বিষয়টি জেনে যায় তার স্বামী মিঠুন। চাকুরির সুবাদে জামাল পোল্ট্রি ফিডে নাইট গার্ডের কাজ শেষ করে শুক্রবার ভোররাতে বাড়ি ফিরে দেখে জুলেখার সাথে বিপ্লব অন্তরঙ্গ মুহুর্ত পার করছে। এমন ঘটনায় মিঠুন ডাক চিৎকার দিলে এলাকাবাসীর সহযোগিতায় তাদেরকে আটক করে। শনিবার সকালে গ্রাম্য সালিশে দুই পরিবারের সম্মতিতে যৌথ তালাক প্রদান করে। অভিযুক্ত বিপ্লব তিন মাস ১০ দিন পর জুলেখার সাথে বিবাহ সম্পাদন করিবে বলে গ্রাম্য সালিশে গন্যমান্য ব্যক্তি বর্গের উপস্থিততে একটি লিখিত মুচলেকা দেন। অন্যথায় মেয়ে পক্ষের পরিবার মিঠুনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবে।এ বিষয়ে জানতে সদর ইউনিয়ন পরিষদের স্থানীয় সদস্য কামরুল ইসলাম এর সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোর রাতে মিঠুন বিপ্লবকে তার ঘরে স্ত্রীর সাথে হাতেনাতে ধরে ফেলে। পরে গ্রাম্য সালিশে উভয়ে উভয়কে তালাক দেয়। সালিশে ইদ্দতকালীন সময় পার করে বিপ্লব তাকে বিয়ে করবে বলে সিন্ধান্ত নিয়েছে বিপ্লবের পরিবার। বিষয়টি এখন টক অব দ্যা ভিলেজে পরিণত হয়েছে।
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা 



















