১১:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় বাড়তি ভাড়া প্রতিরোধে বাস কাউন্টার পরিদর্শন

চুয়াডাঙ্গায় ঢাকাগামী বাসে বাড়তি ভাড়া আদায় প্রতিরোধে বাস কাউন্টার পরিদর্শন করেছে এ সংক্রান্ত ভিজিলেন্স টিম। শনিবার (২২ জুন) বেলা সোয়া ১২টায় শহরের বড় বাজার এলাকার দূরপাল্লার বাস কাউন্টারগুলো পরিদর্শন করা হয়। এসময় কাউন্টারগুলো থেকে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায় না করতে সতর্ক করেন ভিজিলেন্স টিমের সদস্যরা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা জাহান সুমাইয়া, বিআরটিএ’র মোটরযান পরিদর্শক আবু জামাল, নিরাপদ সড়ক চাই- নিসচা’র সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈমা জাহান সুমাইয়া বলেন, ঈদ যাত্রায় যাত্রীদের কাছ থেকে পরিবহন কর্তৃপক্ষ যাতে বাড়তি ভাড়া না নেয় এ জন্য ঈদের আগে থেকেই সতর্ক করা হয়েছে। ঈদের পরেও কর্মস্থলে ফেরা মানুষেরা যাতে ভাড়া নিয়ে ভোগান্তিতে না পড়ে সেজন্য কাউন্টারগুলো তদারকি করা হচ্ছে।

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাটে বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় বাড়তি ভাড়া প্রতিরোধে বাস কাউন্টার পরিদর্শন

আপডেট সময় : ০২:০৩:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪