
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের গহরপুরে সরকারের সাফল্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উন্নয়নের বার্তা পৌঁছে দিতে যুব মহিলা লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ জুন) বিকেল ৫টার দিকে গহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন, জনপ্রশাসন মন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন এমপি।
পিরোজপুর ইউনিয়ন যুব মহিলা লীগের সভাপতি হেলেনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক, বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের সহ-সভাপতি সৈয়দা মোনালিসা ইসলাম, মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল ইসলাম ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনারুল ইসলাম।
পিরোজপুর ইউনিয়ন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক সবিতা খাতুনের সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক এডভোকেট রুত শোভা মন্ডল, পৌর যুব মহিলা লীগের সভাপতি রুকসানা কামাল, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লতিফুন নেছা লতা, মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি তকলিমা খাতুন, জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান হিরণ, কুতুবপুর ইউপি চেয়ারম্যান সেলিম রেজা, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহ জামান, শ্যামপুর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতিন, পিরোজপুর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য আমেনা খাতুন, ইউপি সদস্য আনারুল ইসলাম, আমিরুল ইসলাম, কালু মিয়া, রহিদুল ইসলাম, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাবেক সভাপতি আলাউদ্দীন মন্ডল, সহ-সভাপতি মামলত মন্ডল, আওয়ামী লীগ নেতা আব্বাস মন্ডল, রমনা, সুমন, সোহেল, আকাশ, শামসুল, সিরাজুল, সফের আলী, মঈনুল, ন্যাটামুদ্দীন, শাহ জালাল, আমীর হামজাসহ যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, তাঁতি লীগ এবং স্থানীয় গণ্যমান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মেহেরপুর সংবাদদাতা 



















