
কুষ্টিয়ার ভেড়ামারা প্রেসক্লাবে আজ শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের সাথে ভেড়ামারা উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, ভেড়ামারা উপজেলা আওয়ামী যুবলীগের সহ- সভাপতি আহাদুজ্জামান রানা ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন। সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি এসময় সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদে প্রার্থী হবার ঘোষণা দিলেন আহাদুজ্জামান রানা।
তিনি বলেছেন, তিনি মুজিব আদর্শের একজন সৈনিক। ভেড়ামারা পৌরসভা কে একটি স্মার্ট পৌরসভার হিসেবে গঠন করবার জন্য তিনি ভূমিকা রাখার ইচ্ছা ব্যক্ত করেন। এলাকার আর্থসামাজিক উন্নয়ন গতিশীল করতে পৌর এলাকায় যানজট দূর করার জন্য এবং বর্তমানে নানা ধরনের নাগরিক অসুবিধা নিরসন করার লক্ষ্যে গণমানুষের প্রকৃত সেবক হিসেবে কাজ করার মানসে তিনি পরবর্তী নির্বাচনে প্রার্থী হতে চান।
তিনি আরো বলেন , তিনি একটি রাজনৈতিক দলের সাথে জড়িত রয়েছেন দলগতভাবে নির্বাচন হলে তিনি দলীয় মনোনয়ন চাইবেন বলে জানান। সেই সাথে প্রেসক্লাব ও সাংবাদিকদের নানাবিধ সমস্যা সমাধানে তিনি অবদান রাখার বিষয়ে আশ্বাস প্রদান করেন।
বিগত পৌর নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন এর প্রত্যাশী ছিলেন এবং মনোনয়ন প্রাপ্তির জন্য আবেদন করেছিলেন।
শান্ত হোসেন ভেড়ামারা প্রতিনিধি 



















