
কুষ্টিয়া ভেড়ামারা শহরের হিসনা ব্রিজটি পার্শ্ববর্তী দৌলতপুর ও মেহেরপুর, গাংনি অঞ্চলের মানুষের চলাচলের প্রবেশ পথ। সেকারণে হিসনা ব্রিজের গুরুত্ব অনস্বীকার্য।কিন্তু অত্যান্ত পরিতাপ ও দুঃখের বিষয় এই যে,ব্রিজটি গত ১ বছর যাবৎ এর পশ্চিম অংশটি দেবে গিয়ে মারাত্মক দুর্ঘটনা এলাকা হিসেবে চিহ্নিত।প্রতিদিন বহুমাত্রিক যানবাহন এ জায়গা দিয়ে চলাচল করলেও সড়ক বিভাগের অনীহার কারণে তা মেরামতে আগ্রোহ দেখা যায়নি।হঠাৎ আগন্তুক চলাচলকারী মোটর বাইকার,বড় যানবাহন চলাচলে মারাত্মক ঝুঁকি লক্ষ্যণীয়।তাছাড়া গাড়ীর স্প্রিং পাতি ভেঙে যাওয়া সহ নানাবিধ সমস্যা বিদ্যমান।
সড়ক বিভাগের দায়িত্বে অবহেলা ও অনীহার বিষয়টি ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মাঙ্গন কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী তানভীর আহমেদ তাপসকে এলাকার সুধীমহল জ্ঞাত করলে তিনি তা আমলে নেন এবং আজ ৬ মে বৃহস্পতিবার সকালে নিজ অর্থায়নে তা মেরামত করে দিয়ে জনগণের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব করে দেন।তার এ মহতী কাজে এলাকাবাসি দারুণ খুশি। তারা এ মহতী কাজে সন্তোষ প্রকাশ করেন।
সকালে হিসনা ব্রিজ পরিদর্শনকালে এ রাস্তায় চলাচলকারী মোটর বাইকার বিএম কামাল হোসেন ও মোহাম্মদ হোসেন মনির সাথে সাক্ষাৎকালে তারা জানান দীর্ঘদিন সড়কটি বেহাল দশায় থাকার পরও কতৃপক্ষের অযত্ন অবহেলায় জনভোগান্তি ছিল। কিন্তু ঠিকাদার ও মানবিক মানুষ তানভীর আহমেদ তাপস তার নিজস্ব অর্থায়নে মেরামত করে দেয়ায় আমরা তার প্রতি কৃতজ্ঞ।তাছাড়া ও অনেকেই তানভীর আহমেদ তাপস’র এমন মহতী কাজের ভূয়সী প্রশংসা সহ তার ভবিষৎ মঙ্গল কামনা করেন।
শান্ত হোসেন ভেড়ামারা প্রতিনিধি 



















