০৮:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বাহাদুরপুর হাই স্কুলে অনাকাঙ্ক্ষিত ঘটনা। শিক্ষাঙ্গনের স্বাভাবিক পরিবেশ বিনষ্ট

  • ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর হাই স্কুলে অনাকাঙ্ক্ষিত ঘটনা। শিক্ষাঙ্গনের স্বাভাবিক পরিবেশ বিনষ্ট। বিদ্যালয়ের দরজা জানালা ভাংচুর। নকলে উৎসাহ না দেয়ায় ছাত্র-শিক্ষক সম্পর্কের অবনতি
    জনৈক শিক্ষক কর্তৃক ছাত্রী লাঞ্ছিতের ধুয়ো তুলে বিদ্যালয়ে হামলা।
    মাহফুজুর রহমান নামের এক ইনষ্ট্রাক্টরের মোটর বাইক ভাংচুর।
    বিষয়টি গড়ায় ইউএনও পর্যন্ত।
    সামাজিক যোগাযোগ মাধ্যমেও শিক্ষকের ছবি সম্বলিত ছাত্রী লাঞ্ছিতের অশুভ সংবাদ।
    প্রকৃত পক্ষে ছাত্রী লাঞ্ছিতের ঘটনা গুজব।
    অনুসন্ধান ও সংশ্লিষ্টদের বক্তব্য থেকে জানা যায়, দিনটি ছিল ২৫ মে ২০২৪।
    ২০২ নং কক্ষে ১০ম শ্রেণীর ভোকেশনাল গণিত পরীক্ষা চলছিল।
    উক্ত কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করছিলেন সহকারী শিক্ষক মোছাঃ মিনুয়ারা খাতুন ও ইনষ্ট্রাক্টর মাহফুজুর রহমান।
    পরীক্ষা কক্ষে পরীক্ষা গ্রহণে খুবই কড়াকড়ি আরোপ করেন শিক্ষকেরা।
    বিদ্যালয কর্তৃপক্ষ জানান শিক্ষকদের নির্দেশনা অমান্য করে কতিপয় শিক্ষার্থী অসদুপায় অবলম্বনের চেষ্টা করে। তখন একজন ছাত্রীকে নিবৃত্ত করার জন্য হাতে থাকা অতিরিক্ত কাগজ (লুজ সীট) দিয়ে আঘাতের ভঙ্গি করেন। শিক্ষিকা মিনুয়ারা জানান তিনি ওই কক্ষে থাকলেও এ বিষয়ে তাৎক্ষণিক কোন কথা ওঠেনি বা পরীক্ষা শেষেও কেউ কোন অভিযোগ করেনি।
    বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান তার বিদ্যালয়ে ভাঙচুর করা হয়েছে এবং একজন শিক্ষকের মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সোহেল রানা পবনকে বিষয়টি অবহিত করা হয়েছে। তথাকথিত ছাত্রী লাঞ্চিতের মতো ঘটনায় তার কাছে কোন অভিযোগ জমা পড়েনি বলে জানান ।
    সংশ্লিষ্ট ছাত্রী অভিভাবকের সাথে আলাপ করে জানা যায়, অভিযোগ করার মত কোন কিছু ঘটেনি। বিষয়টি নিয়ে ভুল বুঝাবুঝি সৃষ্টি হয়েছে।
    এ ব্যাপারে সংশ্লিষ্ট শিক্ষক মাহফুজুর রহমানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি দূরে অবস্থান করছে বলে জানান। তিনি শিক্ষার্থীদের প্রতি কোনরূপ অন্যায় করেননি বলে দাবি করেন। তিনি পরিস্থিতির শিকার বলে জানান।
    বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা পবনের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়টিকে অনাকাঙ্ক্ষিত ঘটনা বলে উল্লেখ করেছেন।
    বিদ্যালয়কে কেন্দ্র করে এহেন দুঃখজনক পরিস্থিতির উদ্ভব হওয়ার ফলে শিক্ষার স্বাভাবিক পরিবেশ বিনষ্ট হবার মতো কারণ ঘটছে। কোন ভুক্তভোগীর এ বিষয়ে কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। বিদ্যালয়ের সুনামের সাথে বিষয়টি জড়িত। বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সুনামের সাথে সাথে বিদ্যালয়ের দায়িত্বশীল পদে থাকায় আমিও বিব্রত বোধ করছি
    এরূপ ঘটনা যেন আর না ঘটে সে ব্যাপারে সবারই দায়িত্বশীল হওয়া উচিত। এ অবস্থা কাটিয়ে দ্রুত বিদ্যালয়ে শিক্ষার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য আমরা সচেষ্ট রয়েছি।
    তিলকে তাল বানিয়ে বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী লাঞ্ছনার গুজব জনিত অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ন্ত্রণে প্রশাসন পর্যন্ত হস্তক্ষেপ করতে হয়েছে।
    এলাকার বিদ্যানুরাগীদের আবেদন, এজাতীয় অঘটন ও অপপ্রচার থেকে জাতীয় স্বার্থে অন্তত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করা উচিত। সংবেদনশীল বিষয়ে শিক্ষা প্রশাসনের নিবিড় হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
Tag :
এখন আলোচনায়

লালমনিরহাটে বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত

বাহাদুরপুর হাই স্কুলে অনাকাঙ্ক্ষিত ঘটনা। শিক্ষাঙ্গনের স্বাভাবিক পরিবেশ বিনষ্ট

আপডেট সময় : ১২:৫৬:২১ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪