
চুয়াডাঙ্গা সদরে ভাইস চেয়ারম্যান মাসুদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা খাতুন ও আমডাঙ্গায় মাসুম বিল্লাহ ভাইস চেয়ারম্যান ও মনিরা খাতুন মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলার ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে বেলা ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে গোপণ ব্যালটের মাধ্যমে এ নির্বাচনের ভোটগ্রহণ অনুুিষ্ঠত হয়। চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ নির্বাচনে ঘোড়া প্রতীকের প্রার্থী জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার এবং আলমডাঙ্গা উপজেলায় মোটরসাইকেল প্রতীকের প্রার্থী কে,এম মঞ্জিলুর রহমান বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। এ দুটি উপজেলায় ভোটগ্রহন শেষে মঙ্গলবার রাতে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্বেলন কক্ষে ফলাফল ঘোষনা করেন রিটার্নিং অফিসার ও চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা।চুয়াডাঙ্গা সদর উপজেলায় ঘোড়া প্রতীকের প্রার্থী জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার ৫০ হাজার ৮১১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী জেলা কৃষক লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আজিজুল হক মোটরসাইকেল প্রতীক নিয়ে ৩৬ হাজার ১৭২ ভোট পেয়েছেন। এছাড়াও, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি, পরপর তিনবার নির্বাচিত বর্তমান চেয়ারম্যান মো. আসাদুল হক বিশ্বাস আনারস প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১১ হাজার ৪১৯।ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মো. মাসুদুর রহমান (গরীব রুহানী মাসুম) টিউবওয়েল প্রতীক নিয়ে ৫১ হাজার ৭৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান চশমা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ২৭ হাজার ৫৪৯। এছাড়াও সাবেক ভাইস চেয়ারম্যান মো. মামুন-অর-রশীদ তালা প্রতীক নিয়ে ২ হাজার ৭১৩ ভোট, মো. মিরাজুল ইসলাম কাবা উড়োজাহাজ প্রতীক নিয়ে ৬ হাজার ২৮৫ ভোট ও মো. শামীম হোসেন মাইক প্রতীক নিয়ে ৮ হাজার ২৯৫ ভোট পেয়েছেন।মহিলা ভাইস চেয়ারম্যান পদে মাসুমা খাতুন ফুটবল প্রতীকে ৫৩ হাজার ৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সাহাজাদী মিলি কলস প্রতীক নিয়ে ৩১ হাজার ৮৭ ভোট পেয়েছেন। এছাড়াও, নুরুন্নাহার কাকলী হাঁস প্রতীক নিয়ে ১২ হাজার ৩৩৮ ভোট পেয়েছেন।অপরদিকে, আলমডাঙ্গা উপজেলায় চেয়ারম্যান পদে মোটরসাইকেল প্রতীকের প্রার্থী কে এম মঞ্জিলুর রহমান ৪০ হাজার ২৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. জিল্লুর রহমান ঘোড়া প্রতীক নিয়ে ২৬ হাজার ২৮৭ ভোট পেয়েছেন। এছাড়াও, বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আইয়ুব হোসেন দোয়াত-কলম প্রতীক নিয়ে পেয়েছেন ৬ হাজার ৩০৬ ভোট, মো. মোমিন চৌধুরী ডাবু আনারস প্রতীক নিয়ে ২ হাজার ১০৭ ভোট ও মো. নুরুল ইসলাম কাপ-পিরিচ প্রতীক নিয়ে ৩ হাজার ১৪ ভোট পেয়েছেন।ভাইস চেয়ারম্যান পদে মাইক প্রতীকের প্রার্থী ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য মো. মাসুম বিল্লাহ ১৭ হাজার ৩৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আহমেদ হাবিব খান তালা প্রতীক নিয়ে ১৫ হাজার ৮৬০ ভোট পেয়েছেন। এছাড়াও, মো. মামুনার রহমান বই প্রতীক নিয়ে ৮ হাজার ৭০৪ ভোট, মো. আজিজুল হক উড়োজাহাজ প্রতীক নিয়ে ৬ হাজার ১০৯ ভোট, মো. মকলেছুর রহমান টিউবওয়েল প্রতীক নিয়ে ১০ হাজার ৭৮৪ ভোট, মো. সোহেল রানা শাহীন পালকি প্রতীক নিয়ে ২ হাজার ৭৭৩ ভোট, মো. আজিজুল হক টিয়া পাখি প্রতীক নিয়ে ১ হাজার ৭৭৬ ভোট ও মো. মিজানুর রহমান চশমা প্রতীক নিয়ে ১১ হাজার ৬৫৩ ভোট পেয়েছেন।মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীকের প্রার্থী মনিরা খাতুন ২৭ হাজার ৭৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান ভাইস চেয়ারম্যান মারজাহান নিতু হাঁস প্রতীক নিয়ে ২৪ হাজার ৭৩০ ভোট পেয়েছেন। এছাড়াও, মোছা. কাজল রেখা ফুটবল প্রতীক নিয়ে ২১ হাজার ৯০৩ ভোট পেয়েছেন।চুয়াডাঙ্গা সদর উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৬৩ হাজার ৮৪৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩১ হাজার ৪৩৭ জন ও নারী ভোটার ১ লাখ ৩২ হাজার ৪০৮ জন। উপজেলার মোট ৯৯টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। এ উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৩ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং ভাইস চেয়ারম্যান পদে ৫ জন। এখানে মোট ভোটারের মধ্যে মোট প্রদত্ত ভোটের শতকরা হার ৩৮ দশমিক ৪৩ শতাংশ।অপরদিকে, আলমডাঙ্গা উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯৫ হাজার ২০২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৮ হাজার ৬০৫ জন ও নারী ভোটার ১ লাখ ৪৬ হাজার ৫৯৫ জন। আলমডাঙ্গা উপজেলায় মোট ১১৮টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। এ উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন। এ উপজেলায় মোট ভোট প্রদত্ত হয়েছে ২৭ দশমিক ৩৪ শতাংশ।আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রার্থীরা হলেন সাবেক ছাত্রলীগ নেতা কেএম মঞ্জিলুর রহমান মোটরসাইকেল প্রতিক, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান ঘোড়া প্রতিক, সাবেক চেয়ারম্যান আইয়ুব হোসেন দোয়াত কলম প্রতিক, সাবেক জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য নুরুল ইসলাম কাপ পিরিচ ও ঢাকা উত্তর আওয়ামী লীগের দারুস সালাম থানা কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আঃ মমিন চৌধুরী ডাবু আনারস প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ করা হয়। ভোট গণনার পর বেসরকারী ফলাফলে কে,এম মঞ্জিলুর রহমান মোটরসাইকেল প্রতিক নিয়ে ৪০২৮০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জিল্লুর রহমান ঘোড়া প্রতিক নিয়ে ২৬২৮৭ ভোট পেয়েছেন।এ ছাড়াও আইয়ুব হোসেন দোয়াত কলম প্রতিক নিয়ে পেয়েছেন ৬৩০৬ ভোট, নুরুল ইসলাম কাপ পিরিচ প্রতিক নিয়ে পেয়েছেন ৩০১৪ ভোট ও আঃ মমিন চৌধুরী ডাবু আনারস প্রতিক নিয়ে ২১০৭ ভোট পেয়েছেন।ভাইস চেয়ারম্যান পদে মাসুম বিল্লাহ মাইক প্রতিক নিয়ে ১৭৩৩৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আহম্মেদ হাসিব খান তালা প্রতিক পেয়েছেন ১৫৮৬০ ভোট। এছাড়াও মিজানুর রহমান চশমা প্রতিক নিয়ে পেয়েছেন ১১৬৫৩ ভোট, মকলেছুর রহমান টিউকওয়েল প্রতিক নিয়ে পেয়েছন ১০৭৮৪ ভোট, খন্দকার মামুনার রহমান বই প্রতিক নিয়ে পেয়েছেন ৮৭০৪, মোঃ আজিজুল হক টিয়াপাখি প্রতিক নিয়ে পেয়েছেন ৬১০৯, সোহেল রানা শাহিন পালকি প্রতিক নিয়ে পেয়েছেন ২৭৩৩ ও আজিজুল হক উড়োজাহাজ প্রতিক নিয়ে পেয়েছেন ১৭৭৬ ভোট।মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা: মনিরা খাতুন কলস প্রতিক নিয়ে ২৭৭৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি কাজী মারজাহান নিতু হাঁস প্রতিক পেয়েছেন ২৪৭৩০ ভোট। এছাড়াও মোছা: কাজল রেখা ফুটবল প্রতিক নিয়ে ২১৯০৩ ভোট পেয়েছেন।এদিকে, চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলায় একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা, পুলিশ সুপার আরএম ফয়জুর রহমানসহ র্যাব-১২ এবং ১৪ আনসার ব্যাটালিয়ানের সদস্যরা নিরলসভাবে পরিশ্রম করেছেন। সকলের নিরলস প্রচেষ্ঠায় চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলা পরিষদের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচনে সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরা এবং আলমডাঙ্গা উপজেলা উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস।
বিশেষ প্রতিনিধি, চুয়াডাঙ্গা 



















