০৮:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনায় রেললাইনের পাশে যুবকের মরদেহ 

চুয়াডাঙ্গা দর্শনায় রেললাইনের পাশ থেকে দিলীপ কুমার হালদার (২৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে চুয়াডাঙ্গার দর্শনা হল্ট স্টেশনের অদূরে রেললাইনের পাশ থেকে মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ। এছাড়া মরদেহের পাশ থেকে একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে। যুবকের মৃত্যু নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। দিলীপ কুমার হালদার মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়নের কোমরপুর গ্রামের কার্তিক হালদারের ছেলে।

দর্শনা রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান বলেন, সকালে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার হয়। পরে পরিচয় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে অনুমানিক রাত ১টার দিকে ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। মরদেহের পাশ থেকে মোটরসাইকেল উদ্ধারের বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, শুনেছি দর্শনা থানা পুলিশ একটি মোটরসাইকেল উদ্ধার করেছে। বিস্তারিত জানতে আমরা কাজ করছি।

তিনি আরও বলেন, মরদেহের ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাটে বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত

দর্শনায় রেললাইনের পাশে যুবকের মরদেহ 

আপডেট সময় : ০৯:৪৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪