০৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সোনার দাম ভরিতে বাড়লো ২৯১৬ টাকা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:২১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪
  • ১২৪ Time View

ফাইল ফটো

দাম কমানোর দুইদি‌ন না যেতেই আবারও সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছেন জুয়েলারি ব্যবসায়ীরা। প্রতি ভরিতে দাম বেড়েছে সর্বোচ্চ দুই হাজার ৯১৬ টাকা। ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হবে এক লাখ ১৪ হাজার ৭৪ টাকা। এটা এ যাবৎকা‌লের সর্বোচ্চ দাম।

১৭শ টাকা কমার ২ দিন পর আবার বেড়েছে ২৯শ টাকা। ফলে বর্তমানে সোনার ভ‌রি‌ এক লাখ ১৪ হাজার টাকা দাঁড়ালো।

বৃহস্প‌তিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

আগামীকাল শুক্রবার (২২ মার্চ) থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নব নির্বাচিত পরিচালনা পর্ষদ গঠন

সোনার দাম ভরিতে বাড়লো ২৯১৬ টাকা

আপডেট সময় : ১০:২১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪