০৭:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরিসহ বিভিন্ন অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে দামুড়হুদা উপজেলা প্রশাসন। সোমবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের মিডিয়া সেল।
অভিযানে দু’টি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, সোমবার দুপুরে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজল কুমার দাসের নেতৃত্বে দামুড়হুদা উপজেলার দামুড়হুদা সদর ইউনিয়নের দশমীপাড়া ও দামুড়হুদা বাসস্ট্যান্ড
এলাকায় দুইটি বেকারি ও একটি মিছরি তৈরির কারখানায় ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালানো হয়।

এসময় বিএসটিআই এর অনুমোদন না থাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুতকরণ এবং পণ্যের মোড়কে বাজারজাতকরণের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় দামুড়হুদা বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত তারিন ফুড প্রোডাক্টসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৫ ধারায় ১০ হাজার টাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন এবং ওজনে কম দেওয়ায় দশমীপাড়ায়
অবস্থিত মিষ্টি বাড়ি নামক মিষ্টি ও বেকারি পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর
৪৬ ও ৫৩ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে অস্বাস্থ্যকর পরিবেশে মিছরি প্রস্তুত করায় দশমীপাড়ায় অবস্থিত এক মিছরি কারখানার মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাটে বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট সময় : ০৬:৪৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪