০৮:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ভোক্তার অভিযানে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা

চুয়াডাঙ্গায় চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। আজ মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা শহরের বড়বাজারে অভিযান চালিয়ে ওই চারটি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করেন চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

এসময় সজল আহম্মেদ বলেন, মঙ্গলবার দুপুর চুয়াডাঙ্গা শহরের বড়বাজারে অভিযান পরিচালিত হয়। অভিযানে পেয়াজ আড়তসহ, মাছ-মাংস, সবজি, হোটেল, মুরগী, মুদি দোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।
এসময় শহরের শহীদ হাসান চত্বরে মেসার্স শিমরান হোটেলে তদারকিতে অস্বাস্থ্যকরভাবে খাদ্যপণ্য তৈরি ও প্রক্রিয়াকরনের অপরাধে প্রতিষ্ঠানটির ম্যানেজার সায়েম মিয়াকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ৮ হাজার টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে বড়বাজারের কাঁচাবাজার, আড়ত, মাছ-মাংস, মুরগী, সবজি, পেয়াজের বাজার তদারকি করা হয়।
এসময় মেসার্স বিপুল স্টোরকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মুল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক বিপুল জোয়ার্দ্দারকে ৩৮ ধারায় ২ হাজার টাকা, মেসার্স নবী পোল্ট্রি হাউজকে ভাউচার সংরক্ষণ না করা ও অতিরিক্ত মুনাফা করার অপরাধে নবীউদ্দিনকে ৪৫ ধারায় ১ হাজার টাকা এবং মেসার্স বৈশাখি বাণিজ্যালয় এর মালিক সুলতান কবিরকে পেয়াজসহ আড়তে অন্যান্য পণ্যের ভাউচার ও মুল্যতালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করার অপরাধে ৩৮ ধারায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে ৪টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অপরাধে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় সব ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং সবাইকে ন্যায্যমূল্যে পণ্য ক্রয় বিক্রয়, ভাউচার সংরক্ষণ ও মুল্যতালিকা প্রদর্শন করতে বলা হয়। সচেতনতামুলক লিফলেট বিতরণ করা হয়।
অভিযানে সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সজল আহম্মেদ।

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাটে বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় ভোক্তার অভিযানে চারটি প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট সময় : ০৭:৫৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৪