১০:৫৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় ৭তলা ভবন থেকে পরে নির্মাণ শ্রমিকের মৃত্যু, আহত ২

চুয়াডাঙ্গায় ৭তলা ভবন থেকে পড়ে ইয়াসিন আলি (২৫) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক। রবিবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টার দিকে শহরের মুক্তিপাড়ায় নির্মাণকাজ করার সময় ঘটে এ ঘটনা। নিহত ইয়াসিন আলি চাঁপাইনবাবগঞ্জ সদর থানা এলাকার কুরবান আলীর ছেলে। আহত দু’জন হলেন, নওগাঁ জেলার পানিহারা গ্রামের বিপদ রবি দাসের ছেলে উত্তম কুমার দাস (২৭) ও চুয়াডাঙ্গা পৌর এলাকার সুমুরদিয়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে আশিক (২৪)। আহত দুজনের মধ্যে উত্তম কুমারকে চিকিৎসা শেষে ভর্তি করা হয়েছে।

আহত নির্মাণ শ্রমিক আশিক বলেন, আমরা ছয় শ্রমিক সাততলায় লিফটে ঢালাই এর প্রস্তুতি নিচ্ছিলাম। এসময় উত্তম কুমার ও ইয়াসিন আলি ভারা ভেঙ্গে সাততলা থেকে দুজনই লিফটের নিচে পড়ে যায়। আমিসহ দুজন লাফ দিলে ছাদে গেলেও আমি আহত হয়। পরে দ্রুত নিচে গিয়ে দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে ইয়াসিনকে মৃত ঘোষণা করে চিকিৎসক।

জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জোবাইদা জামান (জয়া) বলেন, ইয়াসিনকে মৃত অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসা হয়। উত্তম কুমার ও আশিককে চিকিৎসা দেয়া হয়েছে। উত্তম কুমারকে ভর্তি রাখা হয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ সেকেন্দার আলি বলেন, ছাদ থেকে পড়ে একজন শ্রমিক নিহত হয়েছেন বলে জেনেছি। ঘটনার বিস্তারিত জানতে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাটে বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় ৭তলা ভবন থেকে পরে নির্মাণ শ্রমিকের মৃত্যু, আহত ২

আপডেট সময় : ০১:১৭:৪০ অপরাহ্ন, রবিবার, ১৪ জানুয়ারী ২০২৪