০৭:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শান্তিপূর্ণ পরিবেশে চুয়াডাঙ্গার দু’টি আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন

ছেলুন জোয়ার্দ্দার ও আলী আজগার টগর চতুর্থবারের মতো নির্বাচিত

উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নিজ নিজ ভোট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন সম্মানীত ভোটাররা: জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গার দু’টি আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা চুয়াডাঙ্গা-১ আসনে সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ও চুয়াডাঙ্গা-১ আসনে হাজী মো: আলী আজগার টগর চতুর্থবারের মতো বিজয়ী হয়েছেন। রবিবার (০৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বেলা ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গতকাল রবিবার রাতে চুয়াডাঙ্গা জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা বেসরকারিভাবে ফলাফল প্রকাশ করেন।

এ সময় তিনি বলেন, চুয়াডাঙ্গার দুটি আসনে সুষ্ঠু সুন্দর ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সম্মানীত ভোটাররা তাদের নিজ নিজ ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন। নিরাপত্তা নিয়ে কারও মধ্যে কোনো ধরণের শঙ্কা তৈরি না হয়; সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যথেষ্ঠ সতর্কবস্থায় ছিলেন। চুয়াডাঙ্গায় দু’টি সংসদীয় আসনে ভোটকেন্দ্র ৩৫৪টি। দুটি আসনে মোট ভোটার সংখ্যা ৯ লাখ ৫০ হাজার ৭৮ জন। নির্বাচনী এলাকা ৭৯, (তিতুদহ, বেগমপুর, নেহালপুর ও গড়াইটুপি ইউনিয়ন ব্যতীত চুয়াডাঙ্গা সদর উপজেলা ও আলমডাঙ্গা উপজেলা) চুয়াডাঙ্গা-১ সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৮৩ হাজার ৯৮০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪১ হাজার ৩৮৭ জন এবং মহিলা ভোটার ২ লাখ ৪২ হাজার ৫৮৯ জন। মোট ভোট কেন্দ্রে সংখ্যা ১৮১টি।

তিনি আরও বলেন, চুয়াডাঙ্গা-১ আসনে ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তাদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের মতোনীত প্রার্থী সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন নৌকা প্রতীকে ৯৬ হাজার ২শ’ ৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালা ঈগল প্রতীকে পেয়েছেন ৭২ হাজার ৭শ’ ৬৮ ভোট। অন্যান্য প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী এমএ রাজ্জাক খান ফ্রিজ প্রতীকে পেয়েছেন ৫৯ হাজার ১শ’ ৮০ ভোট, স্বতন্ত্র প্রার্থী এম শহিদুর রহমান ট্রাক প্রতীকে ৯৫৮ ভোট, ন্যাশনাল পিপলস্ পার্টির মো. ইদ্রিস চেীধুরী আম প্রতীকে ৫৪০ ভোট, জাতীয় পার্টির অ্যাডভোকেট সোহরাব হোসেন লাঙ্গল প্রতীকে ৫৭১ ভোট পেয়েছেন। মোট বৈধ ভোটের সংখ্যা ২ লক্ষ ৩০ হাজার ২শ’ ৮৩, এরমধ্যে বাতিলকৃত ভোটের সংখ্যা ৫ হাজার ৫শ’ ৩৪টি। প্রদত্ত ভোটের শতকরা হার ৪৯ শতাংশ।

নির্বাচনী এলাকা ৮০, (দামুড়হুদা উপজেলা, জীবননগর উপজেলা, চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ, বেগমপুর, নেহালপুর ও গড়াইটুপি ইউনিয়ন) চুয়াডাঙ্গা-২ সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৬ হাজার ৯৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৪ হাজার ৪৪২ জন এবং মহিলা ভোটার ২ লাখ ৩১ হাজার ৬৯২ জন। মোট ভোটকেন্দ্রে সংখ্যা ১৭৩টি।

চুয়াডাঙ্গা-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাজী আলী আজগার টগর নৌকা প্রতীকে ১ লাখ ৭ হাজার ৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্ধি স্বতন্ত্র প্রার্থী আবু হাশেম রেজা ট্রাক প্রতীকে পেয়েছেন ৬০ হাজার ৮শ’ ৩৪ ভোট। অন্যান্যের মধ্যে স্বতন্ত্র প্রার্থী মীর্জা শাহরিয়ার মাহমুদ ঢেঁকি প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ৭শ’ ৫১ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. নুর হাকিম ঈগল প্রতীকে পেয়েছেন ২ হাজার ৬শ’ ৫১ ভোট, জাকের পার্টির মনোনীত প্রার্থী আব্দুল লতিফ খান গোলাপ ফুল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ২শ’ ৭১ ভোট, ন্যাশনাল পিপলস্ পার্টির মনোনীত প্রার্থী ইদ্রিস চৌধুরী আম প্রতীকে পেয়েছেন ৪শ’ ৩০ ভোট, জাতীয় পার্টির রবিউল ইসলাম লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৭শ’ ৭৮ ভোট, স্বতন্ত্র প্রার্থী নজরুল মল্লিক ফ্রিজ প্রতীকে পেয়েছেন ৮শ’ ২৯ ভোট এবং জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের দেওয়ান মো. ইয়াছিন উল্লাহ মশাল প্রতীকে ২শ’ ১১ ভোট।
চুয়াডাঙ্গা-২ আসনে মোট বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৫ হাজার ১৪ ভোট। সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ২লাখ ১৩ হাজার ৪শ’ ৮৩ ভোট। বাতিলকৃত ভোটের সংখ্যা ৭ হাজার ৬শ’ ৬৯ ভোট। প্রদত্ত ভোটের শতকরা হার ৪৬ শতাংশ।

ভোটকেন্দ্র পরিদর্শনকালে পুলিশ সুপার আরএম ফয়জুর রহমান বলেন, স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে ভোটারের উপস্থিতিতে উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও স্বচ্ছ করার লক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্রিফ করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রত্যেক কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ, বিজিবি, আনসার, সার্বক্ষণিক স্ট্রাইকিং, মোবাইল টিম, ডিবি পুলিশের টিম, সোয়াট টিম, র‌্যাবের টহল দল, বাংলাদেশ সেনাবাহিনীর টহলদল কঠোর অবস্থানে থেকে নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করেছে। ভোট কেন্দ্রসমূহে নির্ভয়ে নির্বিঘ্নে ভোটারগণের উপস্থিত নিশ্চিত করতে নানামুখি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সকল ভোটারদের নির্ভয় ও উৎসব মুখর পরিবেশে যার যার পছন্দের প্রার্থীকে ভোট প্রদান কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানানসহ সকল প্রকার ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

এসময় চুয়াডাঙ্গা জেলা যুগ্ম ও দায়রা জজ মো: সাজ্জাদুর রহমান, চুয়াডাঙ্গা জেলা কমান্ড্যান্ট সঞ্জয় চৌধুরী, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা-তুজ-জোহরাসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ প্রতিটা ভোটকেন্দ্রের আইন-শৃঙ্খলার সার্বিক পরি¯ি’তি সরোজমিনে তদারকি করছেন।

Tag :
এখন আলোচনায়

চুয়াডাঙ্গায় ভ্যান চালক পেলো  মোটরসাইকেল পুরস্কার

শান্তিপূর্ণ পরিবেশে চুয়াডাঙ্গার দু’টি আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন

ছেলুন জোয়ার্দ্দার ও আলী আজগার টগর চতুর্থবারের মতো নির্বাচিত

আপডেট সময় : ০৩:৫৩:১২ পূর্বাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪