১০:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসের আয়োজনে

এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি অনুষ্ঠিত

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও চেতনায় নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রীদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে বার্ষিক কর্ম সম্পাদন কর্মসম্পাদন চুক্তি (এপিএ) ২০২৩-২৪ অর্থবছরের আওতায় এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসের আয়োজনে বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রীদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানানোর লক্ষ্যে ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেবেকা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরেন সাবেক জেলা ডেপুটি ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: হাফিজ উদ্দিন বাবু, যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মো: তোফাজ্জেল হোসেন, এবং সাবেক জেলা ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: আবু হোসেন।

উক্ত এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি অনুষ্ঠানে অতিথি থেকে বক্তব্য প্রদান করেন, জেলা নিরাপদ খাদ্য অফিসার সজীব পাল, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মো: মোতাসিম বিল্লাহ। অতিথিবৃন্দ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, বাল্য বিবাহ প্রতিরোধ, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও ভিশন ২০৪১, মাদক, মানব পাচার এবং ইভটিজিং ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।

ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: মিকাইল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা তথ্য অফিসার মো: রমজান আলী এবং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাসহ প্রায় ১৮০ জন।

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাটে বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা জেলা তথ্য অফিসের আয়োজনে

এসো মুক্তিযুদ্ধের গল্প শুনি অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:০৮:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০২৪