
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা ২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হাজী মো: আলী আজগার টগরকে পুনরায় বিজয়ী করার লক্ষ্যে দর্শনায় শত শত নারী-পুরুষ নিয়ে একটি বৃহৎ মিছিল বের হয়। বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে দর্শনা পৌর এলাকার ৪ নাম্বর ওয়ার্ডের পক্ষ থেকে ও দর্শনা পৌর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আসলাম আলী তোতার নেতৃতে ¡এ বৃহৎ মিছিলটি দর্শনার সুগন্ধা মাঠ থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার সুগন্ধা মাঠে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন- দর্শনা পৌর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আসলাম আলী তোতা, যুবলীগের দামুড়হুদা উপজেলা শাখা সদস্য মান্নান খান, আব্দুল গফুর, রাজু মিয়াসহ আরও অনেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তরা বলেন, নৌকার কোন বিকল্প নেই; উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে হলে নৌকায় ভোট দিয়ে আমাদের সংসদ সদস্য টগর ভাইকে পুনরায় নির্বাচিত করতে হবে। সুতরাং আপনারা, মা-বোনেরা সবাই মিলে মিশে ভোট কেন্দ্রে যেয়ে নৌকা মার্কায় ভোট দিবেন এবং অন্যদের উৎসাহ দিয়ে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করতে হবে।
সুজন মাহমুদ 





















