০৭:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

  • আহসান আলম
  • আপডেট সময় : ০৯:৩৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪
  • ১১২ Time View

আসন্ন দ্বদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বানিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালা নির্বাচনী জনসভা করেছে। আজ বৃহস্পতিবার বিকেলে চুয়াডাঙ্গা শহরের পুরাতন স্টেডিয়ামে এ জনসভা অনুষ্ঠিত হয়। জনসভায় চুয়াডাঙ্গা-১ আসনের নির্বাচনী এলাকার উন্নয়নের অঙ্গীকার করে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনগণকে আমি দিতে এসেছি, নিতে আসিনি। রাস্তাঘাট তৈরি, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি করবো।

আবেগঘন বক্তব্যে দিলীপ কুমার আগরওয়ালা বলেন, আমি আপনাদেরই সন্তান। কারো ভাই, কারো বন্ধু, কারো দাদা। আমার জন্ম চুয়াডাঙ্গাতে। এখানেই আমার নাড়ি পোতা আছে। এই শহরের ওলি গলি আমার জীবনের সাথে জড়িয়ে আছে। চুয়াডাঙ্গার মাটিতে আমি বড় হয়েছি। এই মাটির কাছে আমি চির ঋনী। সেই ছোটবেলা থেকে এ মাটির ঋণ পরিশোধ করার তীব্র আকাঙ্খা কাজ করছে আমার ভিতর। আপনারা জানেন, আমি চেষ্টা করে যাচ্ছি। আমার জায়গা থেকে সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছি। আমি হয়তো অল্প কিছু মানুষের পাশে দাড়াতে পেরেছি। কিন্তু সামগ্রিক চুয়াডাঙ্গা-আলমডাঙ্গার উন্নয়নের জন্য কাজ করতে পারছি না। আমি হাসপাতালে ১০ টি হুইল চেয়ার দিতে পারি। ২/৩ টি ফ্রি এম্বুলেন্স দিতে পারি। কিন্তু হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা, চিকিৎসার পরিবেশ ভালো করার ক্ষমতা ব্যক্তিগতভাবে আমার নেই। আমি স্কুল কলেজে বই দিতে পারি। ক্রীড়া সামগ্রী দিতে পারি। কিন্তু শিক্ষার গুনগত মান উন্নয়নে কোন ভুমিকা রাখতে পারি না। শিক্ষা প্রতিষ্ঠানের নিয়োগ বানিজ্য নিয়ন্ত্রণে, কোন ব্যবস্থা নিতে পারি না।

ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যদি আমাকে ঈগল পাখি মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করেন। কথা দিলাম, স্কুল কলেজে নিয়োগের ক্ষেত্রে কোন শিক্ষককে এক টাকাও দিতে হবে না। আপনাদের ভোটে নির্বাচিত হতে পারলে চুয়াডাঙ্গায় একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করবো। ইচ্ছা আছে ৫০০ শয্যার একটি আধুনিক হাসপাতাল ও মেডিকেল কলেজ স্থাপন করার।

দিলীপ কুমার আগরওয়ালা আরও বলেন, এলাকার গরীব অসহায় ও দুস্থ মানুষের জন্য আমি শীতকালে কম্বল দিতে পারি, বর্ষায় ছাতা দিতে পারি, দুঃস্থদের খাবার দিতে পারি। আমার পক্ষে যতটুকু সম্ভব আমি করে যাচ্ছি। কিন্তু এলাকার আর্থ সামাজিক উন্নয়নে বড় ধরনের অবদান রাখতে পারি না। এলাকার রাস্তা ঘাটের উন্নয়নে ভুমিকা রাখতে পারি না। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ সকল ভাতার সুষ্ঠ বন্টনে ব্যবস্থা নিতে পারি না। তাই, আমি সামগ্রিক উন্নয়নের জন্য। চুয়াডাঙ্গা-আলমডাঙ্গাবাসীর ভাগ্যের পরিবর্তন করার লক্ষ্যে মহান জাতীয় সংসদে যেতে চাই। যদি আপনারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেন, তাহলে আপনাদের পাশে থেকে সবসময় এই এলাকার উন্নয়ন করে যাবো। যারা আমার ঈগল পাখি মার্কায় করে কাজ করছেন, আমি ব্যক্তিগতভাবে তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সৃষ্টিকর্তা আমাকে অনেক কিছু দিয়েছে। আমার চাওয়া পাওয়ার কিছু নাই। আপনাদের ভাগ্য পরিবর্তনের জন্য,এই অবহেলিত চুয়াডাঙ্গাবাসীর জন্য আমি কাজ করতে চাই। কথা দিলাম, আপনাদের ভোটে নির্বাচিত হয়ে চুয়াডাঙ্গা থেকে সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, নিয়োগ বানিজ্য, মাদক বানিজ্যসহ সকল অপকর্ম আপনাদের সাথে নিয়ে সর্বশক্তি দিয়ে নিরসন করবো।

তিনি আরও বলেন, এই চুয়াডাঙ্গার মাটির গন্ধ আমাকে প্রশান্তি দেয়। তাই এ মাটির ঋন পরিশোধের জন্য আমি একবার সুযোগ চাই। মাত্র একবার আপনারা আমাকে সুযোগ দিন। কথা দিলাম। পালটে দেবো এই জনপদের চিত্র। সৃষ্টি কর্তা আমাকে অনেক অর্থ সম্পদ দিয়েছেন। চুয়াডাঙ্গা-১ আসনের জনগণকে আমি দিতে এসেছি। আমি নিতে আসিনি। আমি আপনাদের ভালোবাসা নিতে এসেছি। আপনাদের সেবক হয়ে সেবা করতে এসেছি। আপনারা আমাকে ভালোবেসে ৭ জানুয়ারি ঈগল মার্কায় ভোট দিয়ে জয়ী করে আপনাদের সেবা করার সুযোগ করে দিবেন। আমি আপনাদের সেবক হয়ে থাকতে চাই।

চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাখাওয়াত হোসেন টাইগারের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় আরও বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন, আলমডাঙ্গা পৌরসভার মেয়র হাসান কাদিন গনু, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লেিগর সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. আব্দুল মালেক, জেলাআওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাওসার আহম্মেদ বাবলু, চুয়াডাঙ্গা জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, পদ্মবিলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু তাহের বিশ্বাস, খাদিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হালিম মন্ডল, জেলা কৃষক লীগের সভাপতি গোলাম ফারুক জোয়ার্দ্দার, জেলা যুব মহিলা লীগের সভাপতি আফরোজা পারভীন।

চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফির সঞ্চালনায় নির্বাচনী জনসভায় আরও উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা ও আলমডাঙ্গা উপজেলার এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, যুব মহিলা লীগের নেতাকর্মীরা।

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাটে বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৩৬:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০২৪