১০:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
হেরে সিরিজ শেষ

ইতিহাস গড়া হলো না বাংলাদেশের

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৩৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩
  • ১০৬ Time View

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ১-১-এ ড্র করেছে বাংলাদেশ-নিউজিল্যান্ড। ছবি : ক্রিকইনফো

হার দিয়ে শেষ হলো নিউজিল্যান্ড সফর। হার দিয়ে শেষ হলো ২০২৩ সাল। যদিও বাংলাদেশের লক্ষ্য ছিল নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস গড়ে সিরিজ জেতা। কিন্তু সেটি আর হলো না। শেষ ম্যাচ বৃষ্টি আইনে হেরে সিরিজ হাতছাড়া হলো বাংলাদেশের।

রবিবার নেপিয়ারের ম্যাকলিন পার্কে এদিন টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় স্বাগতিকরা। প্রথমে ব্যাট করা বাংলাদেশ স্যান্টনার-সোধির ঘূর্ণিতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। নির্ধারিত ওভার শেষ হওয়ার চার বল আগেই সফরকারীরা ১১০ রানে অলআউট হয়ে যায়। উইকেট বিলিয়ে দেওয়ার প্রতিযোগিতায় ব্যক্তিগত সর্বোচ্চ কেবল শান্তর ১৫ বলে ১৭ রান। এ ছাড়া তাওহীদ হৃদয় ১৮ বলে ১৬ এবং আফিফ হোসেন ১৩ বলে ১৪ রান করেন। এ ছাড়া বলার মতো রান পাননি কেউই।

কিউইদের হয়ে ১৬ রানে সর্বোচ্চ ৪ উইকেট নেন স্যান্টনার। এ ছাড়া সাউদি, মিলনে ও সিয়ার্স প্রত্যেকে ২টি করে উইকেট নেন। কেবল সোধি উইকেট না পেলেও নিয়ন্ত্রিত বোলিং করেন তিনি।

টাইগারদের ছুড়ে দেওয়া ১১১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৪ ওভার খেলে ৫ উইকেট হারিয়ে ৯৫ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। এরপর বৃষ্টি শুরু হওয়া বল আর মাঠে গড়ায়নি। ফলে ডিএলএস পদ্ধতিতে ১৭ রানে জয় পায় স্বাগতিকরা। এতে তিন ম্যাচের সিরিজটি ১-১ ব্যাবধানে ড্র হয়েছে। আরেকটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল।

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাটে বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত

হেরে সিরিজ শেষ

ইতিহাস গড়া হলো না বাংলাদেশের

আপডেট সময় : ০৩:৩৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩