০৬:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় “সুদমুক্ত ক্ষুদ্রঋণ” কর্মসূচির উৎকর্ষ সাধন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত দারিদ্র বিমোচন ও আর্থ সামাজিক উন্নয়নে “সুদমুক্ত ক্ষুদ্রঋণ” কর্মসূচির উৎকর্ষ সাধন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১০ টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করে সদর উপজেলার সমাজসেবা কার্যালয়।
চুয়াডাঙ্গা সদর উপজেলা সমাজসেবা অফিসার মৌমিতা পারভীনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভুইয়া।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা জেলা সমাজসেবা অধিদফতরের উপপরিচালক সিদ্দিকা সোহেলী রশিদ, সহকারী পরিচালক আবু তালেব, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গরীব রুহানি মাসুম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহাজাদী মিলি, আলুকদিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, গড়াইটুপি ইউপি চেয়ারম্যান রফিকুর রহমান রাজু প্রমুখ৷

এসময় আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ঋণ গ্রহিতারা।

সেমিনারের শুরুতে দারিদ্র বিমোচন ও আর্থ সামাজিক উন্নয়নে “সুদমুক্ত ক্ষুদ্রঋণ” কর্মসূচির উৎকর্ষ সাধনের উপর পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন সদর উপজেলা সমাজসেবা অফিসার মৌমিতা পারভীন।

সমাজসেবা অধিদফতর থেকে ঋণ পেয়ে উপকার পেয়েছেন তাদের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলার ছয়ঘড়িয়া গ্রামের হাফিজুর রহমান, হাসনহাটি গ্রামের হাফিজুর রহমান, বড়শলুয়া গ্রামের আছিয়া খাতুন।

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাটে বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় “সুদমুক্ত ক্ষুদ্রঋণ” কর্মসূচির উৎকর্ষ সাধন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:২৫:০৭ অপরাহ্ন, বুধবার, ২৫ অক্টোবর ২০২৩