আপডেট সময় :
০২:১০:৫১ পূর্বাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩
১২৩
Time View
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন শীর্ষক আলোচনা, লিফলেট বিতরণ ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আলমডাঙ্গা উপজেলার খাসকররা ইউনিয়নব্যাপী পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। ২২ অক্টোবর রবিবার বিকেল থেকে রাত পর্যন্ত খাসকররা বাজার, তালুককররা মোড় ও কায়েতপাড়া স্কুলমাঠে পথসভা ও ইউনিয়নব্যাপী গণসংযোগ অনুষ্ঠিত হয়।
খাসকররা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মাস্টারের সভাপতিত্বে এ অনুষ্ঠানগুলোতে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য এবং চুয়াডাঙ্গা-১ আসনে নৌকা প্রতীকে মনোনয়ন প্রত্যাশী দিলীপ কুমার আগরওয়ালা।
খাসকররা ইউনিয়নের পথসভা ও গণসংযোগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ব্যারিস্টার বাদল রশীদকে শ্রদ্ধার সাথে স্মরণ করে দিলীপ কুমার আগরওয়ালা বলেন, দেশের উন্নয়নের ইতিহাসে পনেরো বছর যে অনন্য অর্জন। সেই অর্জনের কথা আপনাদের তুলে ধরতেই আমি দিনরাত পরিশ্রম করছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি-জামায়াত নানা ষড়যন্ত্র করবে, আগুন সন্ত্রাস করবে ও নির্বাচন বানচালের চেষ্টা করবে। কিন্তু আমরা সেই ষড়যন্ত্র সফল হতে দেব না। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বিএনপি ও জামায়াতের সব ষড়যন্ত্র নস্যাৎ করে নৌকার বিজয় নিশ্চিত করবো। দিলীপ কুমার আগরওয়ালা আরও বলেন, সরকারের সকল সফলতা ও উন্নয়নের কথা আপনাদের গণমানুষের কাছে তুলে ধরতে হবে, আপনাদের একটি দাওয়াত দিচ্ছি। আগামী ৯ নভেম্বর খুলনা সার্কিট হাউস মাঠে জনসভায় ভাষণ দেবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলো যাই খুলনায়। মাননীয় প্রধানমন্ত্রীর জনসভায়। খুলনায় আগামী ৯ নভেম্বর জনসভাকে জনসমুদ্রে পরিণত করার মাধ্যমে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবো। আমি ১০ বছর আগে আমার মায়ের নামে একটা ফাউন্ডেশন করেছি । শুধু এই অঞ্চলের মানুষের সেবা করার জন্য।
চুয়াডাঙ্গা-আলমডাঙ্গাসহ এ জেলার মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি। আপনারা ভালো করেই জানেন তারা দেবী ফাউন্ডেশন কি কি কাজ করছে। মানুষের জন্য এতোকিছু করেও মনে হলো, আমি মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারছিনা। এলাকার গণ মানুষের উন্নয়নে আমি ভুমিকা রাখতে পারছি না। গণমানুষের উন্নয়নে ভুমিকা রাখতে হলে আমাকে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে হবে। আমার জন্মভূমির জন্য এতটুকু আমাকে করতেই হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্ন দেখছে স্মার্ট বাংলাদেশ গড়ার। আমি স্বপ্ন দেখছি স্মার্ট চুয়াডাঙ্গা গড়ার।
পথসভা ও গণসংযোগসহ সব অনুষ্ঠানগুলোতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক কাওসার আহম্মেদ বাবলু, চুয়াডাঙ্গা জেলা যুবলীগ যুগ্ম আহ্বায়ক ও চিৎলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান জিল্লু, জেলা কৃষক লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার, সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু তাহের বিশ্বাস, কুতুবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাখাওয়াত হোসেন টাইগার, গাংনী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রকিবুল হাসান, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়ায়েচ কুরুনি টিটু, সাবেক ছাত্রলীগ নেতা পবিত্র কুমার আগরওয়ালা, আলমগীর কবির শিপলু, জামজামি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি রিপন শাহ, অত্র ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন, জেহালার ইলা মেম্বার, জনি মেম্বার, খাদিমপুরের আবুল হোসেন মেম্বার, আইলহাস ইউনিয়নের আওয়ামী লীগ নেতা শরিফুল ইসলাম চৌধুরী, কমল কুমার বিশ্বাস।
অনুষ্ঠানগুলো পরিচালনা ও সঞ্চালনা করেন খাসকররা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এএইচএম মোয়াজ্জেম ও অবসরপ্রাপ্ত সার্জেন্ট রুহুল আমীন।
এদিকে, খাসকররা ইউনিয়নের এই পথসভা ও গণসংযোগ শুরুর আগে থেকেই আওয়ামী লীগ ও এর অংগ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও তৃণমূলের সাধারণ কর্মীরা জড়ো হতে থাকে। একপর্যায়ে পথসভাগুলো লোকে লোকারণ্য হয়ে যায়। এরপর দিলীপ কুমার আগরওয়ালা অনুষ্ঠানস্থলে পৌঁছালে সাধারণ নেতাকর্মী জয় বাংলা জয় বঙ্গবন্ধুসহ নানা স্লোগান দিতে থাকে। একপর্যায়ে দিলীপ কুমার হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানান। পথসভা শেষে দিলীপ কুমার বিভিন্ন বাজার ঘোরেন এবং চা-দোকানী থেকে শুরু করে সব শ্রেণির ব্যবসায়ীদের সাথে গণসংযোগ করে। পরে তিনি পূজামন্ডপ পরিদর্শন করেন। এর আগে দিলীপ কুমার আগরওয়ালা খাসকররা ও তালুককররায় প্রতিবন্ধী ও অসহায় হতদরিদ্রদের মধ্যে ৬টি হুইলচেয়ার প্রদান করেন।