
আর,এম,পি ওয়েল ফেয়ার সোসাইটি চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক কমিটির আয়োজনে ও হিল পয়েন্ট মেডিকেয়ার সার্ভিসেস এর সহযোগিতায় ২২ অক্টোবর রবিবার বেলা সাড়ে ১২ থেকে সাড়ে ৪টা পর্যন্ত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় দামুড়হুদা উপজেলা ও উপজেলা শাখার সাত ইউনিয়নের নবগঠিত সভাপতি ও সাধারণ সম্পাদকদের সংবর্ধনা দেওয়া হয়।
আর,এম,পি ওয়েল ফেয়ার সোসাইটির আহ্বায়ক গ্রাম ডাক্তার মোহা. ফজলুর রহমানের সভাপতিত্বে কোরআন থেকে তেলোওয়াত করেন সোসাইটির যুগ্ম আহ্বায়ক গ্রাম শহিদুল ইসলাম। কোরআন তেলাওয়াতের পরে উপজেলা ও ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকদের ফুল দিয়ে বরন করেন জেলা আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ।
অনুষ্ঠানের শুভেচ্ছা বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলার নবগঠিত সভাপতি গ্রাম ডাক্তার মাকসুদুর রহমান রতন ও সাধারণ সম্পাদক গ্রাম ডাক্তার নাজিম উদ্দীন। দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন আর,এম,পি ওয়েল ফেয়ার সোসাইটি চুয়াডাঙ্গা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মীর আব্দুল আওয়াল লিডু, এম জামসেদ খান, আ: হান্নান, শহিদুল ইসলাম, আতিয়ার রহমান, ফয়জুল হক, মহিলা বিষয়ক সম্পাদিকা মেরিনা পারভিন (সম্পা), সদস্য সচিব নওশাদুল ইসলাম। এ ছাড়াও বিভিন্ন ইউনিয়নের গ্রামডাক্তারবৃন্দ বক্তব্য রাখেন।
পরিশেষে হিল পয়েন্ট মেডিকেয়ার সার্ভিসেস পরিবারের সকল সদস্য ও উপস্থিত সকল গ্রাম ভাক্তারদের মঙ্গল কামনা করে দিকনির্দেশনামূলক আলোচনা করে আর,এম,পি ওয়েল ফেয়ার সোসাইটির আহ্বায়ক গ্রাম ডাক্তার মোহা. ফজলুর রহমান সভার সমাপ্তি ঘোষণা করেন। পুরো অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন এম জামসেদ খান।
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি 



















