
বিশেষ প্রতিনিধি, চুয়াডাঙ্গা: ‘কাঙ্খিত শিক্ষার জন্য শিক্ষক, শিক্ষক স্বপ্লতা পূরণ বৈশ্বিক অপরিহার্যতা’ প্রতিপাদ্য বিষয়টিকে ধারণ করে চুয়াডাঙ্গায় নানান আয়োজনের বিশ্ব শিক্ষক দিবস-২০২৩ উদযাপিত হয়েছে। চুয়াডাঙ্গার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আলাদা আলাদা ভাবে দিবসটি উদযাপন করে।
দিবসটি উপলক্ষে (০৫ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে শুরু করে বেলা ১২টার দিকে পৃথক পৃথক সময়ে চুয়াডাঙ্গা সরকারি কলেজ, সরকারি আদর্শ মহিলা কলেজ, পৌর ডিগ্রি কলেজ, ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় তাদের নিজ নিজ আয়োজনে বর্ণাঢ্য র্যালি বের করে। পরে, নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভা শেষে কেক কাটা হয়।
এদিকে, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের শুভেচ্ছা বিনিময় করা হয়। চুয়াডাঙ্গার পুলিশ আব্দুল্লাহ্ আল-মামুন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন বলেন, বঙ্গবন্ধুর ‘সোনার বাংলা’ এবং মাননীয় প্রধানমন্ত্রীর ‘ডিজিটাল বাংলাদেশ’ বিনির্মানে শিক্ষকের ভূমিকা অপরিহার্য। শ্রদ্ধেয় শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমে একটা সুস্থ, সুন্দর ও স্বাভাবিক সমাজ কাঠামো গড়ে উঠে। তাদের এ অবদান আমরা শ্রদ্ধায় স্মরণ করি। বিশ্ব শিক্ষক দিবসে সকল শিক্ষাগুরুর প্রতি সম্মান, শুভেচ্ছা ও ভালোবাসা।
প্রতিনিধির নাম 



















