
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসূচী ২০২৩-২০২৪ অর্থ বছরে খরিপ গ্রীস্মকালীন পেয়াজ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে পেয়াজ বীজ, সার বিতরণ করা হয়েছে। বৃহষ্পতিবার (০৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।
উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনি, উপজেলা মৎস্য অফিসার হাসান সাদ্দাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলি নোমানী, শাহনাজ পারভীন প্রমুখ।
অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন এবং ১টি পৌরসভার ৩০০ কৃষককে ১ কেজি পিয়াজের বীজ, ২০ কেজি ডিএপি, ২০ কেজি এমওপি, ৫০০ গ্রাম নাইলন সুতালি, ১ রোল পলিথিন, ৫০ মিলি ছত্রাক নাশক এবং জমি তৈরি, বাশক্রয়, শ্রমিকবাবদ ২৮‘শ টাকার সহায়তা প্রদান করা হয়।
প্রতিনিধির নাম 



















