
বিশেষ প্রতিনিধি, মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে এলাঙ্গী গ্রামে ঘরের দেয়াল চাপা পড়ে বৃদ্ধ মহিলা পানসুরাতন নেছা (৬০) নামের এক বৃদ্ধর মৃত্যু হয়েছে এবং স্বামী আহত হয়েছে ।বুধবার দিবা গত রাত্রি ৩ টার সময় নিজের মাটির ঘরে এই দুর্ঘটনা ঘটনা ঘটে।
পানসুরাতন নেছা গাংনী উপজেলার এ্যালাঙ্গী ক্যাম্প পাড়ার আ: লতিবের স্ত্রী।
আ: লতিবের ভাগ্নী জনি জানান, আমার মামা ও মামী রাতে তাদের নিজের ঘরে ঘুমিয়ে ছিলো কিন্তু রাতে যে পরিমানে উপর বৃষ্টি হয়েছে তাতে করে মামার মাটির দেয়ালের ঘর সেহেতু মাটির দেয়াল পানি চুসে নরম হয়ে গেলে হঠাৎ করে দেয়াল পড়ে মামা এবং মামীর শরীরে চাপা পড়ে তাতে সাথে সাথে মামী মারা যায় এবং মামাকে বাড়ির পাশের লোকজন এসে উদ্ধার করে। জনি জানান আমার মামা বর্তমানে সুস্থ আছে।
প্রতিনিধির নাম 



















