০২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি হেফাজতের

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:০২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬
  • ৫ Time View

পিলখানা, শাপলা চত্বর ও জুলাই গণহত্যার বিচার এখনো সম্পন্ন হয়নি উল্লেখ করে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে ভুক্তভোগী শহীদ পরিবার ও আহতদের আকাঙ্ক্ষাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।

সংগঠনটি বলেছে, ভুক্তভোগীদের আকাঙ্ক্ষার বাইরে আওয়ামী লীগের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার কারও নেই। বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধের দাবিও জানিয়েছে সংগঠনটি।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এসব কথা বলেন। সংগঠনের যুগ্মমহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বিবৃতিটি গণমাধ্যমে পাঠান।

বিবৃতিতে হেফাজত নেতারা বলেন, পিলখানা, শাপলা চত্বর, জুলাই ও মোদিবিরোধী আন্দোলনে নিহতদের পরিবার এবং আহত ব্যক্তিরা এখনো ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছেন। তাদের বিচার ও ন্যায়বিচারের দাবি উপেক্ষা করে যারা বিভিন্ন টকশো ও অন্যান্য প্ল্যাটফর্মে আওয়ামী লীগের পক্ষে কথা বলছেন, তাদের প্রতি সাধারণ মানুষের ক্ষোভ বাড়ছে।

বিবৃতিতে আরও বলা হয়, অতীতেও আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরে আসার সুযোগ দেওয়া হয়েছিল। ১৯৯৬ সালে ক্ষমা চেয়ে ক্ষমতায় এসেও দলটি নিজেদের অবস্থান পরিবর্তন করেনি বলে দাবি করেন হেফাজত নেতারা। তাদের মতে, বিগত শাসনামলে নির্যাতনের শিকার শহীদ পরিবার ও আহতদের আকাঙ্ক্ষার বাইরে দলটির বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।

আওয়ামী লীগের রাজনৈতিক বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছে সংগঠনটি। বিবৃতিতে অভিযোগ করা হয়, দীর্ঘ ১৫ বছরের শাসনামলে গুম-খুনসহ পিলখানা, শাপলা চত্বর ও জুলাইয়ের মতো গুরুতর ঘটনা ঘটেছে। এসব ঘটনার পর বাংলাদেশে দলটির আর কোনো রাজনৈতিক বৈধতা থাকতে পারে না বলে মনে করে হেফাজত। এ অবস্থায় ঐক্যবদ্ধ গণপ্রতিরোধের পাশাপাশি বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে সংগঠনটি।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন এবং কিছু গণমাধ্যমও তাদের পক্ষে কাজ করছে। এ ধরনের অপচেষ্টা প্রতিহত করতে আরেকটি গণপ্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারিও দেন হেফাজত নেতারা।

বিবৃতির শেষাংশে শেখ হাসিনার প্রসঙ্গ টেনে হেফাজত নেতারা বলেন, মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত হওয়ার পর তৃতীয় কোনো রাষ্ট্র তাকে আশ্রয় দিতে রাজি হয়নি।

এ ছাড়া আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান ও দ্য ইকোনমিস্ট-এ শেখ হাসিনা ও তার শাসনকাল নিয়ে প্রকাশিত সমালোচনামূলক মূল্যায়নের কথাও বিবৃতিতে উল্লেখ করা হয়।

Tag :
এখন আলোচনায়

২০২৫ সালে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠান ছিল আমার মায়ের জীবনের শেষ অনুষ্ঠান : প্রধানমন্ত্রী

বিচারিক প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি হেফাজতের

আপডেট সময় : ১২:০২:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬