০৯:৫৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দামুড়হুদায় ‘কৃষি হাট’-এর আনুষ্ঠানিক উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

​কৃষিপণ্য বিপণনে নতুন সম্ভাবনা সৃষ্টি এবং কৃষক ও ব্যবসায়ীদের মধ্যে সরাসরি বাজারসংযোগ গড়ে তোলার লক্ষ্যে চুয়াডাঙ্গার দামুড়হুদায় ‘দামুড়হুদা কৃষি হাট’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় দামুড়হুদা অডিটোরিয়াম হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই হাটের যাত্রা শুরু হয়। পাশাপাশি অনুষ্ঠানে স্থানীয় কৃষির অগ্রগতি ও সম্ভাবনা নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

​দামুড়হুদা বাজার বণিক সমিতির সভাপতি মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষি হাটের উদ্বোধন করেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল হাসান তনু।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
​আব্দুল ওয়াহেদ, সিনিয়র সহসভাপতি, দামুড়হুদা উপজেলা বিএনপি।

​আবেদ উদদৌলা (টিটন), সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী দামুড়হুদা উপজেলা শাখা। ​প্রভাষক আবুল হাসেম, সাংগঠনিক সম্পাদক, দামুড়হুদা উপজেলা বিএনপি। ​শামসুজ্জোহা পলাশ, সভাপতি, দামুড়হুদা প্রেসক্লাব।

​অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন যে, এই কৃষি হাট চালুর মাধ্যমে স্থানীয় কৃষি অর্থনীতির বিকাশ ঘটবে, কৃষিপণ্যের বাজার সম্প্রসারিত হবে এবং কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে পারবেন।

Tag :
এখন আলোচনায়

চ্যানেল ওয়ান ডিজিটালে চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি হলেন তরুণ সাংবাদিক মুন্না রহমান

দামুড়হুদায় ‘কৃষি হাট’-এর আনুষ্ঠানিক উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৯:৩৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬