০৩:০০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দামুড়হুদায় ট্রাক-পাওয়ার টিলার সংঘর্ষে আহত ৪, একজনের অবস্থা সংকটময়

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় পণ্যবাহী ট্রাক ও পাওয়ার টিলারের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছেন। শনিবার (২১ নভেম্বর) বিকেল ৫টা ২০ মিনিটে চুয়াডাঙ্গা-জীবননগর আঞ্চলিক মহাসড়কের জয়রামপুর স্কুল বটতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

​আহতরা হলেন—নতুন বাস্তপুর গ্রামের মো. নাজমুল হোসেন (২৫), মো. বাহার হোসেন (২৩), মো. রহিম হোসেন (২২) ও মো. মুন্নাফ হোসেন (২২)।

​প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে পাওয়ার টিলারটি জয়রামপুর কাঁঠালতলা থেকে দামুড়হুদার দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে পাওয়ার টিলারটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে এবং চালকসহ চারজন গুরুতর আহত হন।

​খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায়। আহতদের দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে দুজনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং মো. মুন্নাফের অবস্থা সংকটময় হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর (রেফার্ড) করা হয়েছে।

​দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল মিয়া জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও পাওয়ার টিলারটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Tag :
এখন আলোচনায়

২০২৫ সালে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠান ছিল আমার মায়ের জীবনের শেষ অনুষ্ঠান : প্রধানমন্ত্রী

দামুড়হুদায় ট্রাক-পাওয়ার টিলার সংঘর্ষে আহত ৪, একজনের অবস্থা সংকটময়

আপডেট সময় : ০৮:২৪:১১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬