০২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সফর ঘিরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ পরিদর্শনে ২ প্রতিমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫৭:১১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ৫ Time View

আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর উপলক্ষে ভেন্যু হিসেবে গাইবান্ধার গোবিন্দগঞ্জ সরকারী উচ্চ বিদ্যালয় মাঠ সহ বিভিন্ন কর্মসূচির সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন।

প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরসূচি অনুযায়ী, এ সময় তিনি করতোয়া নদী খনন কার্যক্রমের উদ্বোধন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ এবং ধর্মীয় প্রতিষ্ঠান প্রধানদের সম্মানি প্রদানসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির উদ্বোধন করবেন। এছাড়া দুটি পথসভায় বক্তব্য দেওয়ারও সম্ভাব্য কর্মসূচি রয়েছে।

শনিবার বেলা ১১টার দিকে প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন এসব কর্মসূচির সম্ভাব্য স্থান পরিদর্শন করেন। এ সময় তারা প্রধানমন্ত্রীর সফর ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

জানা গেছে সবকিছু ঠিক থাকলে আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান গোবিন্দগঞ্জে এসে নির্ধারিত কর্মসূচিতে অংশ নেবেন। প্রধানমন্ত্রীর সফর সফল করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।

পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি মো. ফারুক আহম্মেদ, জেলা বিএনপির সাধারন সম্পাদক মাহমুদুন নবী টিটুলসহ প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিবৃন্দ।

Tag :
এখন আলোচনায়

২০২৫ সালে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠান ছিল আমার মায়ের জীবনের শেষ অনুষ্ঠান : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সফর ঘিরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ পরিদর্শনে ২ প্রতিমন্ত্রী

আপডেট সময় : ১১:৫৭:১১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬