কৃষিপণ্য বিপণনে নতুন সম্ভাবনা সৃষ্টি এবং কৃষক ও ব্যবসায়ীদের মধ্যে সরাসরি বাজারসংযোগ গড়ে তোলার লক্ষ্যে চুয়াডাঙ্গার দামুড়হুদায় ‘দামুড়হুদা কৃষি হাট’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় দামুড়হুদা অডিটোরিয়াম হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই হাটের যাত্রা শুরু হয়। পাশাপাশি অনুষ্ঠানে স্থানীয় কৃষির অগ্রগতি ও সম্ভাবনা নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দামুড়হুদা বাজার বণিক সমিতির সভাপতি মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষি হাটের উদ্বোধন করেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল হাসান তনু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
আব্দুল ওয়াহেদ, সিনিয়র সহসভাপতি, দামুড়হুদা উপজেলা বিএনপি।
আবেদ উদদৌলা (টিটন), সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী দামুড়হুদা উপজেলা শাখা। প্রভাষক আবুল হাসেম, সাংগঠনিক সম্পাদক, দামুড়হুদা উপজেলা বিএনপি। শামসুজ্জোহা পলাশ, সভাপতি, দামুড়হুদা প্রেসক্লাব।
অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন যে, এই কৃষি হাট চালুর মাধ্যমে স্থানীয় কৃষি অর্থনীতির বিকাশ ঘটবে, কৃষিপণ্যের বাজার সম্প্রসারিত হবে এবং কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে পারবেন।
Editor Information
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © দৈনিক আমাদের চুয়াডাঙ্গা.কম