০৬:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পুঠিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে অধ্যাপক নজরুল ইসলামের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে রাজশাহীর পুঠিয়া উপজেলায় এক বর্ণাঢ্য র‍্যালি ও সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

দিবসটি উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালিতে পুঠিয়া ও দুর্গাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে আসা বিএনপির সর্বস্তরের নেতাকর্মী অংশ গ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারী নেতাকর্মীদের হাতে দলীয় পতাকা, ফেস্টুন ও ব্যানার শোভা পায়। র‍্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে
পুঠিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল ৭ নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন,”শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও ৭ নভেম্বরের ঐতিহাসিক চেতনা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে এই দিনের চেতনা আজও আমাদের অনুপ্রাণিত করে। দেশ ও জনগণের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

র‍্যালি ও কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আবু বকর সিদ্দিক রাজন, পুঠিয়া পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র আসাদুল হক আসাদ, উপজেলা কৃষকদলের আহবায়ক রিপন রেজা, রাজশাহী জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জুলফিকার রহমান (ভুট্টু), উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওয়াশিম আলী, ওয়ার্ড বিএনপির সেকু শেখ সহ পুঠিয়া ও দুর্গাপুর উপজেলা বিএনপি, অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। বর্ণাঢ্য এই আয়োজনের মধ্য দিয়ে পুঠিয়ায় দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়।

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাটে বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত

পুঠিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে অধ্যাপক নজরুল ইসলামের নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:৩৬:২৬ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬