০৪:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিংড়ার ৬ ইউনিয়নে গ্রাম আদালত নিয়ে মতবিনিময় সভা

গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল, কার্যকর ও জনবান্ধব করার লক্ষ্যে নাটোরের সিংড়া উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভাগুলোতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, ইউপি সদস্য ও স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ অংশ নেন।

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের আওতায় উপজেলার রামানন্দ খাজুরা, ইটালী, ডাহিয়া, ছাতারদিঘী, হাতিয়ান্দহ ও লালোর ইউনিয়ন পরিষদে পর্যায়ক্রমে এসব সভা অনুষ্ঠিত হয়।

সভায় গ্রাম আদালতের কার্যক্রমে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়ানো, দ্রুত ও স্বল্প ব্যয়ে স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তি নিশ্চিত করা এবং ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালতকে আরও সক্রিয় ও কার্যকর করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

মতবিনিময়ে অংশগ্রহণকারীরা গ্রাম আদালতের কার্যক্রমকে আরও গতিশীল করতে নিজেদের অভিজ্ঞতা, মতামত ও বাস্তবভিত্তিক বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। একই সঙ্গে জনগণের মধ্যে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, বিচারপ্রার্থীদের সহজে সেবা দেওয়া এবং ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্টদের আরও সক্রিয় ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

আলোচনা শেষে গ্রাম আদালতের কার্যক্রম আরও জোরদার করার লক্ষ্যে অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে একটি সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়। কর্মপরিকল্পনা অনুযায়ী ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালতের কার্যক্রম আরও সক্রিয় করে সাধারণ মানুষের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দেওয়ার বিষয়ে সংশ্লিষ্টরা একমত হন।

মতবিনিময় সভাগুলো সঞ্চালনা করেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের সিংড়া উপজেলা সমন্বয়কারী মো. মাহমুদুল হাসান।

Tag :

পরিকল্পিত সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে পলাশবাড়ীতে যুবদলের বিক্ষোভ

সিংড়ার ৬ ইউনিয়নে গ্রাম আদালত নিয়ে মতবিনিময় সভা

আপডেট সময় : ০৪:০৪:৩১ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬