
‘স্বপ্নের পথে, বিজয়ের সাথে-ক্রীড়া হলে পেশা পরিবার পাবে ভরসা’ এ লক্ষ্যে গাইবান্ধার পলাশবাড়ীতে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৪টায় খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে ভার্চুয়ালি দেশের সকল উপজেলায় একযোগে নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এরই ধারাবাহিকতায় পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে পলাশবাড়ী সরকারি কলেজের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পলাশবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ অলঙ্গ মোহন রায়-এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বুলবুল।
অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) আল-ইয়াসা রহমান তাপাদার, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) পবিত্র কুমার সরকার, উপজেলা যুব উন্নয়ন অফিসার আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মন্ডল, সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, পবনাপুর ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান মন্ডল, হরিনাথপুর ইউপি চেয়ারম্যান কবির হোসাইন জাহাঙ্গীর,বেতকাপা ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তা, হোসেনপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু ছাড়াও উপজেলা প্রশাসনের অপরাপর কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণীপেশার মানুষসহ নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) পরিচালনা কমিটির সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আলমগীর হুসেন।
এবারের নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২) ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট, সাঁতার, ভলিবল, টেবিল টেনিস ইভেন্টে অনুষ্ঠিত হচ্ছে।
এসব এভেন্টে ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোররা অংশ নিচ্ছে।
উদ্বোধনী দিনে হরিনাথপুর বনাম পবনাপুর ইউনিয়নের মধ্যকার ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় হরিনাথপুর ইউনিয়ন ১-২ গোলে পবনাপুর ইউনিয়ন বিজয়ী হয়। উদ্বোধনী খেলায় রেফারীর দায়িত্বে ছিলেন সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম রাজু, এসএম মিজান ও কুসুম চৌধুরী।
মাসুদ রানা,পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ 













