১২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হঠাৎ অবসরে গেলেন আর্জেন্টিনা-স্পেন ফাইনালের সেই রেফারি

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৫৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬
  • ২৭ Time View

বিশ্বকাপ শেষ হওয়ার এক সপ্তাহ পর রেফারিং ক্যারিয়ারের ইতি টানলেন স্লাভকো ভিনচিচ। আর্জেন্টিনা ও স্পেনের বিশ্বকাপ ফাইনালে প্রধান রেফারির দায়িত্ব পালন করেছিলেন তিনি। আর্জেন্টিনার জন্য ‘অপয়া’ রেফারি ভিনচিচ। কেননা গত দুই বিশ্বকাপে আলবিসেলেস্তেরা মাত্র দুটি ম্যাচ হেরেছে। ২০২২ বিশ্বকাপে সৌদি আরবের সঙ্গে প্রথম ম্যাচে ২-১ গোলে হারে। আর এবার ফাইনালে স্পেনের কাছে ১-০ ব্যবধানে হারের তেঁতো স্বাদ পায় আর্জেন্টাইনরা। আর এই দুটি ম্যাচেই ছিলেন রেফারি ভিনচিচ।

নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে গত ১৯ জুলাইয়ের ফাইনালে পাঁচটি হলুদ কার্ড ও একটি লাল কার্ড দেখিয়েছিলেন ভিনচিচ। সবগুলোই পেয়েছেন আর্জেন্টাইন খেলোয়াড়রা।

২০১০ সালে ফিফার আন্তর্জাতিক রেফারির স্বীকৃতি পাওয়ার পর থেকেই ইউরোপ ও আন্তর্জাতিক ফুটবলের বহু গুরুত্বপূর্ণ ম্যাচ পরিচালনা করেছেন ভিনচিচ। ক্লাব ফুটবলে তার সাফল্যের তালিকায় রয়েছে ২০২২ সালের উয়েফা ইউরোপা লিগের ফাইনাল (আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট বনাম রেঞ্জার্স) এবং ২০২৪ সালের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল, যেখানে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ ও বরুসিয়া ডর্টমুন্ড।

বিশ্বকাপ শেষ হতেই অবসরে গেলেন আর্জেন্টিনা-স্পেন ফাইনালের রেফারি

২০২৬ বিশ্বকাপে ফাইনালসহ চার ম্যাচ পরিচালনা করেছেন ভিনচিচ। আর অবসর নেওয়ার কারণে সেই ফাইনাল ম্যাচ হয়ে থাকল তার ক্যারিয়ারের শেষ। স্লোভেনিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে ৪৬ বছর বয়সী এই রেফারির অবসরের ঘোষণা দিয়েছে।

Tag :

হঠাৎ অবসরে গেলেন আর্জেন্টিনা-স্পেন ফাইনালের সেই রেফারি

আপডেট সময় : ০৩:৫৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬