০৯:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বছরের শেষ দিন আজ

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪৭:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩
  • ৮২ Time View

আজ ৩১ ডিসেম্বর। ইংরেজি বছর ২০২৩সালের শেষ দিন। কয়েক ঘণ্টা পরেই আসবে একটি নতুন বছর। বছরটি হচ্ছে ২০২৪ সাল।

আজকের দিনটি ‘‘সেন্ট সিলভেস্টার’স ডে’’, নববর্ষের প্রাক্কালে বা পুরানো বছরের শেষ দিবস/রাত্রি নামেও পরিচিত। একই সাথে এটি বছরের চতুর্থ এবং শেষ প্রান্তিকের শেষ দিন।

১৯ শতক থেকে আনুষ্ঠানিকভাবে নিউ ইয়ার পালন শুরু হয়। নতুন বছরের আগের দিন অর্থাৎ ৩১ ডিসেম্বর হচ্ছে নিউ ইয়ার ইভ। এদিন নতুন বছরের আগমনে বিশ্বের বিভিন্ন দেশে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ। ইংরেজি নতুন বছরকে ঘিরে বাংলাদেশেও উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।

এদিকে থার্টি ফাস্ট নাইটের মর্মান্তিক ঘটনার উৎকণ্ঠা নিয়ে ভিডিও বার্তায় দুই বাংলার দর্শকপ্রিয় অভিনেত্রী জয়া আহসান বলেন, ‘নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে আমরা যে আতশবাজি বা পটকা ফাটাই, এটা দয়া করে করবেন না। গত বছর এই আতশবাজির শব্দে কিন্তু শিশু উমায়ের কাঁপতে কাঁপতে মারা যায়। অনেকের বাসায় অসুস্থ মানুষ থাকেন, তারা কষ্ট পান। মনে রাখবেন, পৃথিবী-সমাজ কোনোটাই কিন্তু শুধু মানুষের একার নয়।’

তিনি বলেন, ‘যারা থার্টি ফার্স্ট উদ্‌যাপন করতে আতশবাজি বা ফানুস ওড়াবার প্রস্তুতি নিচ্ছেন, প্লিজ দয়া করে এই কাজটি করবেন না। দয়া করে পরিমিত থাকুন। আপনার নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে কারও জীবন যেন বিপন্ন না হয়।’

অবশ্য নববর্ষকে ঘিরে হইচইকে অনর্থকই মনে করেন ভারতীয় বাঙালি রম্যলেখক শিবরাম চক্রবর্তী। তিনি লিখেছিলেন, ‘বহু বছরের কঠিন পরিশ্রমের পর আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে, “নতুন বছর নতুন বছর” বলে খুব হইচই করার কিস্যু নেই। যখনই কোনো নতুন বছর এসেছে, এক বছরের বেশি টেকেনি…।’ নববর্ষ নিয়ে উন্মাদনার অন্তঃসারশূন্যতা শিবরামের মতো আর কে বুঝতে পেরেছেন!

তবুও সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। সূত্র: ডেইলি-বাংলাদেশ

Tag :
এখন আলোচনায়

বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজ: কখন, কীভাবে দেখবেন?

বছরের শেষ দিন আজ

আপডেট সময় : ০৩:৪৭:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩