০৭:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কোটচাঁদপুরে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

ঝিনাইদহের কোটচাঁদপুরে খেলার সময় ছাদ থেকে পড়ে আয়রা নামে ৩ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।২৫ ডিসেম্বর (সোমবার) সন্ধ্যায় চিকিৎসার উদ্দেশ্যে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত আয়রা কোটচাঁদপুর পৌর এলাকার সলেমানপুর তেঁতুলতলা পাড়ার আসিফ মেহেদীর একমাত্র কন্যা।

বিষয়টি নিশ্চিত করে প্রতিবেশীরা জানায়, সোমবার দুপুরে শিশুটির বাড়ির পার্শ্ববর্তী একটি বাড়ির ছাদে আয়রাসহ কয়েকজন শিশু খেলা করছিলো।
এসময় অসাবধানতা বশত শিশু আয়রা ছাদ থেকে নিচে পড়ে যায়। এতে সে মাথায় গুরতর আঘাত পায়।
পরিবারের লোকজন তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠায়।

সেখানে তার অবস্থার অবনতি হলে, কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে ঢাকায় রেফার্ড করেন। ঢাকায় নেওয়ার পথে সন্ধ্যায় শিশুটি মারা যায়।
এদিকে শিশু আয়রা’র মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Tag :
এখন আলোচনায়

লালমনিরহাটে বউ-শাশুড়ির মেলা অনুষ্ঠিত

কোটচাঁদপুরে ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

আপডেট সময় : ০২:২৪:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩