০৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন কর্মসূচির প্রচার কার্যক্রম অনুষ্ঠিত

গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়নের লক্ষ্যে ‘উদ্যোগ (UDYOG)’ কর্মসূচির নীতিমালা বিষয়ক প্রচার কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

১৯ নভেম্বর বৃহস্পতিবার সকালে পলাশবাড়ী শাখার
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি আয়োজনে উপজেলা হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি, পলাশবাড়ী শাখার ব্যবস্থাপক (এফএভিপি) এ.এস.এম. রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলার নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তাপাদার ও বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি হিসেবে সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক, বগুড়া শাখার অতিরিক্ত পরিচালক মামুনূর রশিদ।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোনালী ব্যাংক পিএলসি,পলাশবাড়ী শাখার ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুন, জনতা ব্যাংক পিএলসি, পলাশবাড়ী শাখার ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার সামন্ত এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), পলাশবাড়ী শাখার ব্যবস্থাপক আশিকুর রহমান।

সভায় বক্তারা বলেন কর্মসূচির মূল লক্ষ্য হলো উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করা, তাঁদের চিহ্নিত করা এবং উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে প্রয়োজনীয় অর্থায়নের সুযোগ সৃষ্টি করা। এ উদ্যোগের মাধ্যমে তরুণদের মধ্যে উদ্যোক্তা হওয়ার আগ্রহ সৃষ্টি, নতুন ব্যবসায়িক উদ্যোগ গ্রহণে উৎসাহ প্রদান এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে ভূমিকা রাখার প্রত্যাশা করা হয়।

এসময় অনুষ্ঠানে মহদীপুর ইউনিয়নের চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন বয়সের বিপুলসংখ্যক তরুণ-তরুণী ও উদ্যোক্তা উপস্থিত ছিলেন।

Tag :
এখন আলোচনায়

আলোকিত লালমনিরহাট’ যেসব ইতিবাচক পদক্ষেপ নিয়েছে তা সারাদেশে ছড়িয়ে দিতে হবে

পলাশবাড়ীতে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন কর্মসূচির প্রচার কার্যক্রম অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:৩৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬