০৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ, নৈশপ্রহরীর তৎপরতায় রক্ষা

​চুয়াডাঙ্গার সদর উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় চারটি পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে দুটি বোমা বিস্ফোরিত হয়ে প্রধান ফটক ও সিঁড়ির পাশে আগুন ধরলেও স্থানীয় নৈশপ্রহরীর দ্রুত পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছে ব্যাংকটি।

​বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক পৌনে ৩টার দিকে সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের গ্রামীণ ব্যাংকের পদ্মবিলা শাখায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দুটি মোটরসাইকেলে করে হেলমেট পরা চার ব্যক্তি ব্যাংকটি লক্ষ্য করে পরপর চারটি পেট্রোল বোমা ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

​নিক্ষিপ্ত চারটি বোমার মধ্যে একটি ব্যাংকের প্রধান দরজার সামনে এবং অপরটি সিঁড়ির পাশে বিস্ফোরিত হলে আগুন ধরে যায়; বাকি দুটি বোমা অবিস্ফোরিত অবস্থায় ছিল। ঘটনার সময় বাজারের নৈশপ্রহরী জালাল উদ্দিন দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাঁর সময়োপযোগী তৎপরতায় আগুন ব্যাংকের ভেতরে ছড়াতে পারেনি এবং কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই শাখাটি রক্ষা পায়।

​পদ্মবিলা শাখা ব্যবস্থাপক বিপ্লব ভট্ট্যাচার্জ জানান, ব্যাংকের সিসিটিভি ফুটেজে রাত পৌনে ৩টার দিকে কয়েকজন অজ্ঞাত যুবকের চারটি পেট্রোল বোমা নিক্ষেপের দৃশ্য ধারণ হয়েছে। বিস্ফোরণের পর নৈশপ্রহরী দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে সদর থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ। তবে বর্তমানে শাখার স্বাভাবিক কার্যক্রম চলছে।

​খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ এবং ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, পেট্রোল বোমাজাতীয় বস্তু নিক্ষেপের ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পুলিশ ইতোমধ্যে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে এবং ব্যাংক কর্তৃপক্ষ মামলা করলে তা গ্রহণ করা হবে।

​সিসিটিভি ফুটেজে হামলার চিত্র পাওয়া গেলেও এখন পর্যন্ত হামলাকারীদের পরিচয় নিশ্চিত করা বা ঘটনার পেছনের উদ্দেশ্য জানা যায়নি। ঘটনাটি ঘিরে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

Tag :
এখন আলোচনায়

পলাশবাড়ীতে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন কর্মসূচির প্রচার কার্যক্রম অনুষ্ঠিত

চুয়াডাঙ্গায় গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা নিক্ষেপ, নৈশপ্রহরীর তৎপরতায় রক্ষা

আপডেট সময় : ০৭:২৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬