১২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমান

আলোকিত লালমনিরহাট’ যেসব ইতিবাচক পদক্ষেপ নিয়েছে তা সারাদেশে ছড়িয়ে দিতে হবে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আলোকিত লালমনিরহাট যেসব ইতিবাচক পদক্ষেপ নিয়েছে, তা দেশের বাকি ৬৩টি জেলাতেও সম্প্রসারণ করতে হবে। সব সমস্যার সমাধান কেবল আইনের মাধ্যমে সম্ভব নয়, সামাজিক সংগঠনের মাধ্যমে সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে লালমনিরহাটের কালেক্টরেট মাঠে আলোকিত লালমনিরহাট-এর স্বেচ্ছাসেবীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

‘আলোকিত লালমনিরহাট’-এর সভাপতি ও লালমনিরহাট জেলা প্রশাসক মুহা. রাশেদুল হক প্রধান-এঁর সভাপতিত্বে বক্তব্য রাখেন আলোকিত লালমনিরহাট এর প্রধান পৃষ্ঠপোষক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু, লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য হাসান রাজীব প্রধান প্রমুখ। এ সময় আলোকিত লালমনিরহাটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান আরও বলেন, গত কয়েক মাসে রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে আমার অভিজ্ঞতা হয়েছে, সব সমস্যা আইনের মাধ্যমে সমাধান করা যায় না। সংগঠনের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে অনেক সমস্যার সমাধান সম্ভব। আমি মনে করি, ‘আলোকিত লালমনিরহাট’ মডেল বাংলাদেশের প্রতিটি জেলায় প্রয়োজন।

বিগত সময়ের সামাজিক অবক্ষয়ের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ এক অস্বাভাবিক সময়ের মধ্য দিয়ে গেছে। মানুষ ভয়ের মধ্যে ছিল। আমরা এক ধরনের সামাজিক অবক্ষয় দেখেছি, যেখানে মান্যগণ্য ও গুণী ব্যক্তিদের অপদস্ত করা হতো। এই পরিস্থিতি থেকে উত্তরণে আলোকিত লালমনিরহাটের মতো সংগঠন সারাদেশে দরকার। সরকার গঠনের পর থেকে আমরাও জনগণের বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছি।

সংগঠনটির কার্যক্রমের প্রশংসা করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এখানে বিভিন্ন মত, ধর্ম ও নানা শ্রেণি-পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে কাজ করছেন। সবাই মিলেমিশে কাজ করলে যে পরিবর্তন আনা সম্ভব, আলোকিত লালমনিরহাট তা প্রমাণ করেছে। আজ বড় আনন্দের দিন, সব সদস্য এক ছাদের নিচে সমবেত হয়েছেন। জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের অষ্টম বৃহৎ দেশ। আমাদের পরবর্তী প্রজন্মকে সুস্থ ও সুন্দরভাবে গড়ে তুলতে হবে।

পরিবেশ দূষণ ও মাদক সমস্যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমাদের নদী-নালা, খাল-বিল আবর্জনায় ভরে আছে, যা মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। যত্রতত্র আবর্জনা না ফেলে পরিবেশকে রক্ষা করতে হবে। পাশাপাশি এ জেলায় মাদক সমস্যা রয়েছে। আপনারা তা নিরসনে অনেক চেষ্টা করছেন। সম্মিলিতভাবে এসব সমস্যা দূর করতে হবে।

বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে। নির্বিচারে গাছ কেটে ফেলার কারণে পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ছোটোবেলায় আমরা প্রজাপতি দেখতাম, এখন আর তা দেখা যায় না। ফুল, ফল এবং অর্থনৈতিক গুরুত্বের কথা বিবেচনা করে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।

Tag :
এখন আলোচনায়

আলমডাঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসে জাল দলিল ও নকল স্বাক্ষরসহ আটক ১

লালমনিরহাটে প্রধানমন্ত্রী তারেক রহমান

আলোকিত লালমনিরহাট’ যেসব ইতিবাচক পদক্ষেপ নিয়েছে তা সারাদেশে ছড়িয়ে দিতে হবে

আপডেট সময় : ০৭:৪৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬