১১:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আলমডাঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসে জাল দলিল ও নকল স্বাক্ষরসহ আটক ১

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসে ব্যাংক ঋণ গ্রহণের উদ্দেশ্যে বন্ধকী ও পাওয়ার দলিল নিবন্ধন করতে গিয়ে জাল দলিল ও সাব-রেজিস্ট্রারের নকল স্বাক্ষরসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে তিনটি জাতীয় পরিচয়পত্র ও একটি ডিজিটাল সিল উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর আনুমানিক দেড়টার দিকে আলমডাঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তির নাম রাশেদুল ইসলাম ওরফে পাভেল (৪২)। তিনি চুয়াডাঙ্গা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সিএনডি পাড়ার বাসিন্দা এবং তাঁর পিতা রেজাউল হক।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সাব-রেজিস্ট্রি অফিসে ব্যাংক ঋণ গ্রহণের জন্য ১৫ পৃষ্ঠার একটি সার্টিফাইড দলিল বন্ধকী দলিল ও পাওয়ার দলিল হিসেবে নিবন্ধনের উদ্দেশ্যে উপস্থাপন করেন রাশেদুল ইসলাম পাভেল। দলিলটি যাচাই-বাছাইকালে আলমডাঙ্গার সাব-রেজিস্ট্রার এস. এম. হাবিবুল্লাহ দেখতে পান, দলিলে ব্যবহৃত সিলমোহরগুলো জাল এবং সিলের ওপর থাকা স্বাক্ষরটিও তাঁর নয়। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন।

খবর পেয়ে আলমডাঙ্গা থানার এসআই মো. মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত পাভেলকে হেফাজতে নেন। এ সময় তাঁর কাছ থেকে ১৫ পৃষ্ঠার ওই জাল দলিল, তিনটি জাতীয় পরিচয়পত্র ও একটি ডিজিটাল সিল জব্দ করা হয়।

এ ঘটনায় আলমডাঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসের অফিস সহকারী আব্দুল হান্নান (৫৯) বাদী হয়ে আলমডাঙ্গা থানায় মামলা দায়ের করেন। মামলার নম্বর ১৭ এবং জিআর নম্বর ২৮৭ (তারিখ ১৮ নভেম্বর ২০২৬)। দণ্ডবিধির ৪৬৫, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ৪৭২ ধারায় মামলাটি রুজু করা হয়েছে।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার মেহেদী শাহরিয়ারের সার্বিক দিকনির্দেশনায় এবং আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলামের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। প্রয়োজনীয় তদন্ত ও আইনগত প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে আটক আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Tag :
এখন আলোচনায়

আলমডাঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসে জাল দলিল ও নকল স্বাক্ষরসহ আটক ১

আলমডাঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসে জাল দলিল ও নকল স্বাক্ষরসহ আটক ১

আপডেট সময় : ১১:০৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬