
তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করা, নতুন ব্যবসায়িক উদ্যোগ সৃষ্টি, কর্মসংস্থান বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে ‘ইউনিয়নভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি-২০২৬’(উদ্যোগ–UDYOG)’ শীর্ষক এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
১৯ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলার মনোহরপুর ইউনিয়নে কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।
পলাশবাড়ী উপজেলা শাখা আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ম্যানেজার আবু সাঈদ রবিউল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মামুনূর রশিদ,অতিরিক্ত পরিচালক,বাংলাদেশ ব্যাংক, বগুড়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন – “ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড – ২০২৬”জাতীয় পুরস্কার প্রাপ্ত রিয়াদ হোসেন,এসবিএসি ব্যাংক পিএলসি,পলাশবাড়ী শাখার আতফুল হাই শিবলী, ইস্টার্ন ব্যাংক পিএলসি, পলাশবাড়ী উপশাখার ব্যবস্থাপক পল্লব কুমার
এসময় অনুষ্ঠানে মনোহরপুর এবং হরিনাথপুর ইউনিয়নের সচিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন তরুণ-তরুণী ও উদ্যোক্তা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন,তরুণ উদ্যোক্তারাই দেশের ভবিষ্যৎ অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। নতুন নতুন ব্যবসায়িক উদ্যোগ গড়ে তোলা এবং বেকারত্ব হ্রাসে তরুণদের সহজ শর্তে ও দ্রুত অর্থায়নের আওতায় আনা প্রয়োজন। এ ক্ষেত্রে উদ্যোক্তা নির্বাচন, তাদের সম্ভাবনা যাচাই এবং প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা প্রদানে ব্যাংকগুলোকে কার্যকর ভূমিকা রাখতে হবে।
সভায় কর্মসূচিটি সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর আন্তরিক সহযোগিতা ও সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, এ কর্মসূচির মাধ্যমে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তারা এগিয়ে আসার সুযোগ পাবেন এবং তাদের উদ্যোগ দেশের কর্মসংস্থান ও অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
মাসুদ রানা,পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি 


















