
লালমনিরহাট প্রতিনিধি:
লালমনিরহাটে ভাতৃত্বই হোক আমাদের বন্ধন গোল টেবিল বৈঠক-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প-বড়বাড়ী (বিডি০২৫৫) আয়োজনে হারভেষ্ট বাংলাদেশ ফাউন্ডেশনের সহযোগিতায় কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে এ গোল টেবিল বৈঠক-২০২৬ অনুষ্ঠিত হয়।
এ সময় উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্প-বড়বাড়ী (বিডি০২৫৫) এর সভাপতি পালক মনোজ কুমার বমর্ন, প্রকল্প ব্যবস্থাপক সুধেন রায়, মাদ্রাসার সুপারেন্টেন্ড, মন্দিরের পুরোহিত, ১০নং বড়বাড়ী ইউনিয়ন পরিষদের দুজন মেম্বার, স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, চার্চ অফ গড লালমনিরহাটের পালক মেরী মল্লিকা সিনহা ও প্রকল্পে কর্মীবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র প্রকল্পের সমাজ কর্মী মিঁ লরেন্স দাস (লিটন)।
মোঃ মাসুদ রানা রাশেদ 






















